আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর, বাড়ছে তোরসা নদীর জলস্তর

Published on: August 5, 2026
---Advertisement---

কোচবিহার, ৫ আগস্টঃ গতকাল রাত থেকে শুরু হওয়া টানা প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহরের একাধিক এলাকা। অবিরাম বর্ষণের জেরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও নিচু এলাকায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষ, ব্যবসায়ী, স্কুল-কলেজের পড়ুয়া এবং সাধারণ পথচলতি মানুষকে জল পেরিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন শহরবাসী।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গতকাল থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোচবিহারে মোট ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শহরে জল জমার পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, টানা বৃষ্টির প্রভাবে ক্রমশ বাড়ছে তোরসা নদীর জলস্তর। যদিও এখনও নদীর জল বিপদসীমার নিচেই রয়েছে, তবুও জলস্তর বৃদ্ধির ধারাবাহিকতায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। নদী সংলগ্ন নিচু এলাকার বাসিন্দারা সতর্ক নজর রাখছেন পরিস্থিতির ওপর। প্রশাসনের পক্ষ থেকেও নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা দুর্বল হওয়ায় অল্প সময়ের বৃষ্টিতেই বহু এলাকায় জল জমে যায়। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও বিঘ্ন ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে জলমগ্ন রাস্তায় চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তোরসা নদীর জলস্তরের ওপর কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment