আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাঝরাতে মুমূর্ষু রোগীর পাশে কোচবিহার পুলিশের টাউন বাবু, রক্ত দিয়ে বাঁচালেন প্রাণ

Published on: May 22, 2026
---Advertisement---

কোচবিহার, ২২ মেঃ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু কাজল দাস। গভীর রাতে এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করে তিনি ফের প্রমাণ করলেন, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানুষের বিপদের সময়েও পাশে দাঁড়ায়।

জানা গিয়েছে, কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা রোগী। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্তের প্রয়োজন হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও রক্তের ব্যবস্থা করতে পারেননি। সময় যত গড়াচ্ছিল, রোগীর শারীরিক অবস্থাও ততই আশঙ্কাজনক হয়ে উঠছিল।

অবশেষে পরিবারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়ার পর আর দেরি করেননি কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু কাজল দাস। সারাদিনের দায়িত্ব পালন শেষে ক্লান্ত শরীর নিয়েই গভীর রাতে তিনি পৌঁছে যান ওই নার্সিংহোমে। সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন তিনি। তাঁর দেওয়া রক্তেই চিকিৎসা শুরু করা সম্ভব হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় রোগীর পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের সদস্যদের বক্তব্য, “রাতের সেই কঠিন সময়ে পুলিশ না থাকলে হয়তো বড় বিপদ হয়ে যেত। কাজলবাবু যে ভাবে এগিয়ে এসেছেন, তা আমরা কোনওদিন ভুলব না।”

কাজল দাসের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, পুলিশের এই ধরনের ভূমিকা সমাজের কাছে ইতিবাচক বার্তা বহন করে। দায়িত্বের বাইরে গিয়েও মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা কোচবিহারে মানবিকতার এক অনন্য নজির হয়ে রইল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment