আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদায় কার্নিভাল ঘিরে বিতর্ক, তৃণমূল–বিজেপি তরজায় উত্তপ্ত রাজনীতি

Published on: December 14, 2025
---Advertisement---

মালদা, ১৪ ডিসেম্বরঃ প্রতি বছরের মতো চলতি বছরও ডিসেম্বরের ২৫ তারিখ থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত মালদা জেলায় কার্নিভালের আয়োজন করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক কার্নিভাল হলেও সবচেয়ে বড় আকারের কার্নিভাল অনুষ্ঠিত হয় ইংরেজবাজার শহরে। ইংরেজবাজার পৌরসভা ও কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ ময়দানে বিগত কয়েক বছর ধরে জাঁকজমকপূর্ণভাবে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম নয়।

ইতিমধ্যেই কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইংরেজবাজার শহরজুড়ে কার্নিভালের তোরণ ও আলোকসজ্জার কাজ চলছে। বিবেকানন্দ ময়দানে মঞ্চ নির্মাণের কাজও জোরকদমে এগোচ্ছে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, এ বছরের কার্নিভালে ফকিরা, মানসী ঘোষ, জাবেদ আলি-সহ একাধিক খ্যাতনামা শিল্পী অংশগ্রহণ করবেন। কার্নিভালের জন্য পৌরসভার পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কার্নিভাল কমিটি বিভিন্ন সূত্র থেকে চাঁদা সংগ্রহ করে অনুষ্ঠান পরিচালনা করবে।

তবে এই চাঁদা সংগ্রহ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর অভিযোগ, কার্নিভালের নামে ব্যবসায়ী, কন্ট্রাক্টর ও প্রোমোটারদের উপর চাপ সৃষ্টি করে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। তাঁর দাবি, আনন্দের উৎসবকে ঘিরে এই ধরনের চাপ ব্যবসায়ীদের কাছে অস্বস্তিকর হয়ে উঠছে এবং উৎসবের আনন্দই মাটি হয়ে যাচ্ছে।

ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ীও একই সুরে অভিযোগ তুলে বলেন, কার্নিভালের নামে যেভাবে ব্যবসায়ী ও প্রোমোটারদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, তা কার্যত তোলাবাজির সামিল। এই প্রথা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মানুষ আনন্দ করবে, কার্নিভাল হবে এতেই আপত্তি। বিজেপি শুধু অভিযোগ করে রাজনীতি করতে চাইছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment