আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিতর্কিত বুথ পরিদর্শনে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল, দিনহাটায় চাঞ্চল্য

Published on: March 18, 2026
---Advertisement---

দিনহাটা, ১৮ মার্চঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে যখন তৎপরতা তুঙ্গে, ঠিক সেই সময় ফের চর্চায় উঠে এল দিনহাটা মহকুমার বামনহাট এলাকা। ভারতের নির্বাচন কমিশন-এর বিশেষ পর্যবেক্ষক দল বুধবার বিকেলে বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাকালির ছড়া এলাকার বিতর্কিত বুথগুলি পরিদর্শনে যান।

উল্লেখ্য, এস আই আর প্রক্রিয়া চলাকালীন ৭/১০০, ১০১ এবং ১১০ নম্বর বুথ নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, এই তিনটি বুথে শতভাগ ভোটার ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, যা স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রে বিরল। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সরেজমিনে পরিদর্শনে যান পর্যবেক্ষকরা।

বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ এলাকায় পৌঁছন বচ্চন সিং এবং জ্ঞানেন্দ্র কুমার গংওয়ার। তাঁদের সঙ্গে ছিলেন মহকুমা শাসক ভারত সিং, মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এবং সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়।

প্রথমে পর্যবেক্ষক দল আন্তর্জাতিক সীমানা সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এরপর পশ্চিম বাকালির ছড়ার বিতর্কিত ভোটগ্রহণ কেন্দ্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় পরিস্থিতি, ভোটার তালিকা সংক্রান্ত বিষয় এবং প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়।

সবকিছু পর্যালোচনা করার পর পর্যবেক্ষক দল এলাকা থেকে রওনা দেয়। যদিও তাঁদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি, তবে এই পরিদর্শনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

নির্বাচনের আগে এমন সংবেদনশীল এলাকায় পর্যবেক্ষকদের উপস্থিতি প্রশাসনিক কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, এই পরিদর্শনের ভিত্তিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment