আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সম কাজের সম বেতন’ না মিললে কড়া আন্দোলন, কোচবিহারে চাপ বাড়ালেন চুক্তিভিত্তিক কর্মীরা

Published on: June 24, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দীর্ঘদিনের বকেয়া দাবি মেটেনি। ‘সম কাজের সম বেতন’-এর দাবিও রয়ে গিয়েছে কাগজে-কলমে। সেই ক্ষোভেই সোমবার কোচবিহারে সিএমওএইচ অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন এনএইচএম(সিএম) -এর স্বাস্থ্যকর্মীরা। সেখান থেকেই স্পষ্ট হুঁশিয়ারি দ্রুত দাবি না মানা হলে আগামী দিনে কর্মবিরতির মতো কঠোর পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, ২০০৫ সাল থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে তাঁরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। গ্রাম থেকে শহর, হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্র নানা স্তরে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলালেও তাঁদের বেতন, ভাতা এবং পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা আজও অমীমাংসিত। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে ‘সম কাজের সম বেতন’, চাকরির নিরাপত্তা-সহ একাধিক দাবিতে দরবার করা হলেও বাস্তবে কোনও সুরাহা হয়নি।

স্বাস্থ্যকর্মীদের একাংশের কথায়, সাম্প্রতিক রাজ্য বাজেট ঘিরেও তাঁদের প্রত্যাশা ছিল। আশা ছিল, দীর্ঘদিনের বঞ্চনার অবসানে সরকার কিছু ঘোষণা করবে। কিন্তু বাজেটে সেই প্রতিফলন না মেলায় ক্ষোভ আরও বেড়েছে। তাঁদের অভিযোগ, স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়েও তাঁরা বারবার উপেক্ষিত হচ্ছেন।

সোমবারের বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা জানান, অবিলম্বে সরকারকে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে। না হলে শুধুমাত্র বিক্ষোভে থেমে থাকবেন না তাঁরা। কর্মবিরতির মতো বড় সিদ্ধান্তও নেওয়া হতে পারে। ফলে জেলার স্বাস্থ্য পরিষেবায় তার প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এখন দেখার, আন্দোলনকারীদের এই হুঁশিয়ারির পর প্রশাসন বা স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ করে। তবে আপাতত স্পষ্ট, দাবি না মেটা পর্যন্ত আন্দোলনের রাস্তা ছাড়তে নারাজ এনএইচএম(সিএম)-এর স্বাস্থ্যকর্মীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment