মাথাভাঙা, ২৮,ডিসেম্বরঃ আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস দল।আর তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মাথাভাঙ্গায়।এদিন মাথাভাঙ্গা শিববাড়ি এলাকায় কংগ্রেসের কার্যালয়ের সামনে ১৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারপর এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আই,এন,টি,ইউ,সি সভাপতি বিশ্বজিৎ সরকার,দীপক পাল, আমিনুর রহমান সহ প্রমুখরা ।
দলীয় নেতৃত্বের দাবি স্বাধীনতা আন্দোলন থেকে পরবর্তীকালে দেশ গঠন,দেশে ধর্মনিরপেক্ষতা, দেশের গণতন্ত্র রক্ষা ও সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ লড়াই আজও চলছে।





