আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধানসভায় ফের বিরোধী দলনেতা নিয়ে বিভ্রান্তি, তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Published on: July 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিধানসভার অধিবেশনে ফের প্রকাশ্যে এল বিরোধী শিবিরের অন্দরের বিভ্রান্তি। বিরোধী দলনেতা কে এবং বিরোধী বেঞ্চের হয়ে কে বক্তব্য রাখবেন, তা নিয়ে বুধবারও জটিল পরিস্থিতি তৈরি হয়। স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনার সময় বক্তব্য রাখতে উঠে শেষ পর্যন্ত বসে পড়তে হয় কালীঘাটপন্থী তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে। এরপরই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ।

আলিফার অভিযোগ, বিরোধী তৃণমূলের তরফে যে বক্তা তালিকা বিধানসভা সচিবের কাছে পাঠানো হচ্ছে, তা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে কোন সদস্য বক্তব্য রাখবেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় বিরোধী সদস্যদের বক্তব্য রাখার সুযোগ নিশ্চিত হওয়া প্রয়োজন এবং আগে থেকেই বক্তাদের তালিকা স্পষ্ট থাকলে কাজের সুবিধা হয়।

এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী শিবিরকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “এখানে অনেকগুলো বিরোধী দল রয়েছে। কালীঘাটপন্থী আছেন, আবার আইএসএফ, সিপিআই(এম), কংগ্রেসও রয়েছে। আমরা চাই, প্রত্যেক দল যেন নির্ধারিত সময় ভাগ করে নিয়ে বক্তব্য রাখে।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজে পাঁচ বছর বিরোধী দলনেতা ছিলাম। আমাদের চিফ হুইপ হাউসে কে কখন বলবেন, সেই সময় ঠিক করে দিতেন। আপনাদের নিজেদের ঝগড়া নিজেরা মেটান। সেই ঝগড়া মেটানোর জন্য মুখ্যমন্ত্রী বা হাউস বসে নেই। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন এবং সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দিন।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দুই শিবিরে বিভক্ত হওয়ায় বিরোধী দলনেতার পদ নিয়েই জটিলতা তৈরি হয়েছে। কালীঘাট শিবির শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে দাবি করছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির তাঁকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুই পক্ষের পৃথক বক্তা তালিকা জমা পড়ায় অধিবেশন চলাকালীন বারবার বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বুধবারের ঘটনাও সেই অচলাবস্থাকেই আরও একবার সামনে এনে দিল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

চোরাশিকারিদের রুখে বন্যপ্রাণ বাঁচানোর অঙ্গীকার, হাসিমারায় বিশ্ব গণ্ডার দিবসে একগুচ্ছ বার্তা শুভেন্দুর

মূর্তি নদীর উপর সেতু, নাগরাকাটার সঙ্গে জুড়ল জলপাইগুড়ি! উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘দু’হাত ভরে ভোট দিয়েছেন তারা, আলোচনায় সব মিটিয়ে নেব’, পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে মুখ্যমন্ত্রীর বার্তা

‘নেশামুক্ত করতে অভিযান চালান’, পুলিশকে কড়া বার্তা শুভেন্দুর, নিশানায় তৃণমূল-বাম

রাস্তা-ঘাট, জাতীয় সড়ক সম্প্রসারণ-সীমান্ত থেকে স্বাস্থ্য কোচবিহারকে সাজাতে একগুচ্ছ বার্তা শুভেন্দুর

প্রকৃতি থেকে ধর্ম-দুই টানেই পর্যটক আসবে কোচবিহারে, রাসপূর্ণিমায় ফের দেখা হবেঃ শুভেন্দু

Leave a Comment