আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাসের কাটমানি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ থানায় অভিযোগ, নাম জড়াল তৃণমূল পঞ্চায়েত সদস্যের

Published on: May 25, 2026
---Advertisement---

দিনহাটা, ২৫ মেঃ দিনহাটার নাজিরহাট এলাকায় আবাস যোজনাকে কেন্দ্র করে কাটমানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে সোমবার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার একাধিক বাসিন্দা। ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটার নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭/২২ নম্বর বুথের বাসিন্দা অমৃত কান্ত বর্মন এই অভিযোগ দায়ের করেন। তিনি নিজেকে বিজেপি নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর সঙ্গে এদিন থানায় উপস্থিত ছিলেন এলাকার আরও বহু গ্রামবাসী।

অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু বকর সিদ্দিক-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আশরাফুল আলম, আয়ুব পাটোয়ারী, আজিজুল মিয়া এবং নূরনবী মিয়ার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, বহু মানুষ ভয় ও চাপে এতদিন মুখ খুলতে পারেননি। তবে বর্তমানে তাঁরা একজোট হয়ে কাটমানির টাকা ফেরতের দাবি তুলেছেন। অভিযোগকারীদের আরও দাবি, বিষয়টি সামনে আসার পর অভিযুক্তদের মধ্যে কয়েকজন এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে। এই বিষয়ে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়-কেও অবগত করা হয়েছে বলে জানান তাঁরা।

যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment