আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আবহে আসছে,মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম থেকে অভিষেকের উত্থান-২৫ মিনিটে দীর্ঘ অধ্যায়ের ঝলক

Published on: March 2, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ ভোটের আগে বাংলার রাজনৈতিক আবহ যখন উত্তপ্ত এবং চর্চার কেন্দ্রবিন্দুতে নানা ইস্যু, ঠিক সেই সময়েই মুক্তি পেতে চলেছে ২৫ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। ছবিটির মূল লক্ষ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং লড়াইয়ের ইতিহাসকে নতুনভাবে তুলে ধরা।

আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই তথ্যচিত্রের প্রযোজক জুনেইদ খান। তিনি শুধু প্রযোজনাই করেননি, ছবিতে অভিনয়ও করেছেন এবং চিত্রনাট্য ও ভাবনার দায়িত্বও তাঁর কাঁধে। পরিচালনায় রয়েছেন রাহুল সাহা। আগামী সোমবার বিকেল চারটেয় কলকাতা প্রেস ক্লাব-এ ছবির টিজার প্রকাশের কথা রয়েছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই তথ্যচিত্র ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।

ছবির সময়সীমা ১৯৯৩ সালের আন্দোলন পর্ব থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত বিস্তৃত। ২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রেক্ষাপট থেকে শুরু করে তৎকালীন রাজনৈতিক লড়াই, অনশন, রাস্তায় নেমে প্রতিবাদ এবং সংগঠন গড়ে তোলার অধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তকে নাট্যরূপে তুলে ধরা হয়েছে বলে নির্মাতাদের দাবি। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক যাত্রাপথকে সংক্ষিপ্ত অথচ প্রভাবশালীভাবে ফুটিয়ে তোলাই এই তথ্যচিত্রের মূল লক্ষ্য।

তথ্যচিত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক উত্থানকেও। নির্মাতার বক্তব্য, ছোটবেলা থেকেই তিনি আন্দোলনের পরিবেশে বড় হয়েছেন। সেই সময়ের নানা মুহূর্ত ছবিতে নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে। বড়বেলার অভিষেকের চরিত্রে অভিনয় করেছেন প্রযোজক জুনেইদ খান নিজেই। তাঁর দাবি, এটি কোনও রাজনৈতিক প্রচারমূলক আক্রমণের জবাব নয়; বরং একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস।

জুনেইদ খানের কথায়, ভোটের আগে নানা বিভ্রান্তি এবং বিতর্ক তৈরি হলেও মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এই বার্তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে ছবিতে। তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে তাঁকে ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে হয়েছে। এর আগে ‘জয় বাংলা’ নামে একটি রাজনৈতিক সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি, যা ভোটের আবহে সাড়া ফেলেছিল।

ছবির শুটিং হয়েছে রাজ্যের একাধিক জায়গায়, যার মধ্যে নদিয়ার পলাশিপাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় মানুষের সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। বর্তমানে রমজান মাস উপলক্ষে শুটিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যান্য চরিত্রের জন্য অডিশনের মাধ্যমে শিল্পী নির্বাচন করা হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই তথ্যচিত্র মুক্তির আগেই চর্চার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষত নির্বাচন-পূর্ব সময়ের প্রেক্ষাপটে ছবির বার্তা কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। এখন দেখার, দর্শকের কাছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ কতটা গ্রহণযোগ্যতা পায় এবং রাজনৈতিক পরিসরে এর প্রতিক্রিয়া কেমন হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment