আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জন্মের বছরেই মাধ্যমিক! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা ঘিরে হাই কোর্টে মামলা

Published on: September 23, 2026
---Advertisement---

পূর্ব মেদিনিপুর, ২৩ সেপ্টেম্বরঃ ভোটের আগে নন্দীগ্রামে নতুন আইনি বিতর্ক। বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় বয়স এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল। তাঁর অভিযোগ, হলফনামায় দেওয়া তথ্য পরস্পরের সঙ্গে মেলে না। বিষয়টি খতিয়ে দেখে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।

ঠিক কোথায় অসঙ্গতি? মামলাকারী পক্ষের বক্তব্য অনুযায়ী, হলফনামায় হাসিরানি রথের বর্তমান বয়স ৬০ বছরের কিছু বেশি বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসাব ধরলে তাঁর জন্ম সাল আনুমানিক ১৯৬৫ বা ১৯৬৬। অথচ একই হলফনামায় শিক্ষাগত যোগ্যতার অংশে ১৯৬৫ সালে ‘চৌখালী গঙ্গা পদ্মা মিলন বিদ্যাপীঠ’-এর সঙ্গে তাঁর দশম শ্রেণির পড়াশোনার তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

এই তথ্য নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। ঋজু ঘোষালের বক্তব্য, জন্মের বছরেই কী ভাবে কেউ দশম শ্রেণিতে পড়তে বা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেন, তা ব্যাখ্যা প্রয়োজন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্যের এমন অসঙ্গতি থাকলে তার আইনি দিক খতিয়ে দেখা জরুরি বলেও দাবি তাঁর।

বিষয়টি অবশ্য এখনও আদালতে বিচারাধীন। ফলে হলফনামায় তথ্য কী ভাবে এসেছে, তার ব্যাখ্যা প্রার্থী পক্ষ থেকে কী দেওয়া হয় এবং আদালত বা নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার।

নন্দীগ্রামের উপনির্বাচনে হাসিরানি রথের প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে রাজনৈতিক চর্চা চলছে। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানিকে প্রার্থী করেছে বিজেপি। ১৯৯৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হাসিরানি আগে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবেও দায়িত্ব সামলেছেন।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোট। তার আগে প্রার্থীর হলফনামা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনায় উপনির্বাচনের উত্তাপ আরও বাড়ল। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে হলফনামার তথ্যে ওঠা প্রশ্নের আইনি পরিণতি কী হয়, সেটিই গুরুত্বপূর্ণ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভরা সভায় ‘তর্জা’ বিজেপির দুই বিধায়কের! দমদম পার্কে পীযূষের ক্ষোভ, ‘ভয় আউট, ভরসা ইন’ মানতে নারাজ শারদ্বত

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে দাবি বিধায়ক অজয় রায়ের

অভিষেকের বাড়ির গেটে ধাক্কা, চাকরি খোয়ানো পুলিশকর্মীকে স্বস্তি হাই কোর্টে! ‘ভুল গুরুতর নয়’, বরখাস্তের সিদ্ধান্ত বাতিল

‘খাম’ প্রতীক নিয়ে হাই কোর্টে প্রশ্ন! আইএসএফের হাত থেকে ডেমোক্রেটিক তৃণমূলে গেল কী ভাবে, কমিশনের কাছে রিপোর্ট তলব

অর্ণবের পরোক্ষ প্রভাব, উত্তাল হতে পারে দিঘার সমুদ্র! পর্যটক-মৎস্যজীবীদের সতর্ক করতে তৎপর প্রশাসন

Leave a Comment