আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, তৃণমূল কর্মীর মাথা ফাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Published on: April 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ এপ্রিলঃ নির্বাচনী প্রচারের আবহে রাজারহাট-নিউটাউন এলাকায় ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এল। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নারায়ণপুরের মণিখোলা এলাকায়।

অভিযোগ, শুক্রবার এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি চলাকালীন কয়েকজন তৃণমূল সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর পাল্টা হিসেবে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে বিজেপি কর্মীদের তরফে। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা চরমে পৌঁছে হাতাহাতির রূপ নেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী পিয়ুশ কানোরিয়া-র নেতৃত্বে কয়েকজন কর্মী এক তৃণমূল সমর্থককে মারধর করে গুরুতর জখম করেন।

আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। জানা গিয়েছে, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এই ঘটনার প্রতিবাদে তাঁর সহকর্মীরাও ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভে সামিল হন।

ঘটনার খবর পেয়ে রাজারহাট-নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জী কর্মী-সমর্থকদের নিয়ে নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধে নামেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তাপস চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “তৃণমূলকে সমর্থন করার কারণেই ওই যুবককে মারধর করা হয়েছে। কিছু পুলিশ বিজেপিকে মদত দিচ্ছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।

পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নির্বাচনের মুখে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment