আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শ্রমিক–কর্মচারীদের অধিকার রক্ষায় আন্দোলনের ডাক সি আই টি ইউ-র

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ  শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে বড়সড় আন্দোলনের ডাক দিল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সি আই টি ইউ)। সোমবার শিলিগুড়ির সি আই টি ইউ দপ্তরে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সেক্রেটারি গৌতম ঘোষ, পার্থ মিত্র-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে গৌতম ঘোষ জানান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ এবং সংযুক্ত কিষান মোর্চার যৌথ আহ্বানে আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ একটি বৃহৎ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওইদিন শিলিগুড়ির মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হবে, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে পিএফ অফিস ঘেরাও অভিযানে গিয়ে শেষ হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি ক্রমাগত উপেক্ষিত হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড-সহ সামাজিক সুরক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে না, বরং শ্রম আইন সংশোধনের নামে শ্রমিক-বিরোধী নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আরও বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

গৌতম ঘোষ আরও অভিযোগ করেন, কেন্দ্রের নীতির ফলে বেকারত্ব বেড়েছে, স্থায়ী কাজের সুযোগ কমছে এবং চুক্তিভিত্তিক শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, শ্রমিক ও কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে এই নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে।

সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সকল শ্রমিক, কর্মচারী এবং সাধারণ মানুষকে দল-মত নির্বিশেষে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। সি আই টি ইউ নেতৃত্বের আশা, এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জোরালো বার্তা দেওয়া সম্ভব হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment