আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৯ ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা, প্রচারে গ্রাম-গ্রাম ঘুরছেন তৃণমূল নেতৃত্ব

Published on: December 5, 2025
---Advertisement---

কোচবিহার, ৫ ডিসেম্বরঃ আগামী ৯ ডিসেম্বর কোচবিহারের রাস মেলা ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে এখন থেকেই সরগরম পুরো জেলা। তৃণমূল কংগ্রেসের তরফে জোরকদমে চলছে প্রস্তুতি ও সংগঠনী প্রচার। ইতিমধ্যেই রবীন্দ্রভবনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে।

জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক সভাকে সফল করতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিদিনই তিনি রাস মেলা মাঠে গিয়ে মঞ্চ, অবকাঠামো ও সামগ্রিক প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখছেন। পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে প্রচার কর্মসূচিতেও তিনি অংশ নিচ্ছেন।

এদিন কোচবিহার–১ ব্লকে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রচারে নামে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। নাটাবাড়ি বিধানসভার গুরিয়াহাটি–১ সাংগঠনিক ব্লকের একাধিক গ্রামে তারা জনসংযোগ চালান। বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর আসন্ন সভার আহ্বান জানান এবং বাসিন্দাদের বৃহত্তর উপস্থিতির আবেদন করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়েও খোঁজ-খবর নেন তৃণমূল প্রতিনিধিরা এবং সমাধানের আশ্বাস দেন।

এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার–১ বি ব্লকের সভাপতি আব্দুল কাদের হক, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী, তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দনা দে ভৌমিক-সহ ওই অঞ্চলের অন্যান্য নেতৃত্ব।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় বিপুল জনসমাগম নিশ্চিত করতেই এভাবে গ্রাম থেকে গ্রামে ব্যাপক প্রচারে নেমেছেন নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন ব্লকে একইভাবে প্রচার কর্মসূচি চলবে। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment