আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৭০ বছরে পদার্পণ বড় ধাপের চাতরা খানুযার ডাঙ্গা দুর্গাপূজার, এবারের থিম ‘স্বপ্নের দেশ’

Published on: September 27, 2026
---Advertisement---

শীতলকুচি, ২৭ সেপ্টেম্বর : গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় ধাপের চাতরা খানুযার ডাঙ্গা দুর্গাপূজা কমিটির এবারে ৭০তম বর্ষ। দীর্ঘ সাত দশকের ঐতিহ্যকে স্মরণীয় করে তুলতে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে খুঁটি পূজা। ৭০তম বর্ষকে ঘিরে পুজো কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে।

এবারের দুর্গাপূজার বাজেট প্রায় ৩ লক্ষ টাকা। দর্শনার্থীদের আকর্ষণ করতে পুজো মণ্ডপে তুলে ধরা হবে বিশেষ থিম ‘স্বপ্নের দেশ’। আয়োজকদের ভাবনায়, ‘স্বপ্নের দেশ’ এমন একটি সমাজের প্রতীক, যেখানে মানুষে মানুষে কোনও ভেদাভেদ থাকবে না। থাকবে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা এবং নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন। ছোট-বড় সকলের আশা, আকাঙ্ক্ষা ও সুন্দর আগামী দিনের ভাবনাকে থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হবে।

৭০তম বর্ষ উপলক্ষে পুজোর কয়েকদিন ধরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি নবমীর দিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের বিশেষ আয়োজন থাকবে বলে জানিয়েছে পুজো কমিটি।

দীর্ঘ সাত দশকের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবারের দুর্গোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে জোরকদমে প্রস্তুতি চলছে। পুজো কমিটির আশা, ‘স্বপ্নের দেশ’ থিমের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

পুজো কমিটির সভাপতি বিষ্ণুপদ বর্মন, সম্পাদক প্রকাশ বর্মন এবং কোষাধ্যক্ষ যুথিস্টির বর্মন (বিভাষ বর্মন)-এর নেতৃত্বে ৭০তম বর্ষের দুর্গোৎসব সফল করে তুলতে চলছে প্রস্তুতি। ঐতিহ্য ও নতুন ভাবনার মেলবন্ধনে এবারের পুজো বিশেষ মাত্রা পাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জমি বিবাদে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, পরিবারের জন্য ১০ লক্ষের সাহায্য ঘোষণা শুভেন্দুর

আবাস যোজনায় শুক্রবার আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার, নবান্ন থেকে টাকা ছাড়বেন শুভেন্দু

পাহাড়-জঙ্গলে হাত নয়, পুরুলিয়া-বাঁকুড়ায় হবে পরিবেশবান্ধব শিল্প, রাইপুরে প্রতিশ্রুতি শুভেন্দুর

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

ফের বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, রক্ষাকবচের আবেদন খারিজ হাই কোর্টে

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

Leave a Comment