আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ব্রাজিল ম্যাচ থেকে বাংলার ফুটবলের রূপরেখা! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এআইএফএফ সভাপতি, নজরে আগামী ১৫ বছরের পরিকল্পনা

Published on: August 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ আগস্টঃ পুজোর আগেই যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচ। সেই ঐতিহাসিক প্রীতি ম্যাচের প্রস্তুতি যেমন শুরু হয়েছে, তেমনই বাংলার ফুটবলের ভবিষ্যৎ নিয়েও শুরু হল দীর্ঘমেয়াদি ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে বৈঠকে বসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে জানালেন, এখনই সঠিক পরিকাঠামো গড়ে তোলা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলা আবার দেশের ফুটবলে নেতৃত্বের জায়গায় ফিরতে পারে।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠকের মূল আলোচ্য ছিল আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলা ভারত-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। রাজ্য সরকারও এই আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বৈঠকের পর কল্যাণ চৌবে বলেন, গত এক দশকেরও বেশি সময়ে বাংলার ফুটবল কাঙ্ক্ষিত অগ্রগতি করতে পারেনি। তবে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, আধুনিক পরিকাঠামো এবং তৃণমূল স্তর থেকে প্রতিভা গড়ে তোলার কাজ শুরু হলে আগামী দিনে বাংলার আরও বেশি ফুটবলার ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করতে পারবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে ক্রীড়ামন্ত্রীকে প্রয়োজনীয় সব ধরনের সমন্বয়ের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ব্রাজিল দলের সফর, নিরাপত্তা, স্টেডিয়ামের প্রস্তুতি ও দর্শক ব্যবস্থাপনা সব দিকেই যাতে কোনও ঘাটতি না থাকে, তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্র সরকারের সঙ্গেও সমন্বয় করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে এআইএফএফ সভাপতির। সেখানে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হবে।

৩ অক্টোবরের ম্যাচটি ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক লড়াই হতে চলেছে। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম স্থানে। এত উচ্চ র‌্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে ভারতের আগে কখনও ম্যাচ খেলার নজির নেই। যদিও নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, তবু ব্রাজিলের প্রথম সারির ফুটবলারদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতীয় সমর্থকদের আশা, অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রীও এই ম্যাচে মাঠে নামবেন। সেই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে আর কোনও বিতর্ক নয়, নিখুঁত আয়োজনই এখন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment