আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা,যুবভারতী কাণ্ডে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শহরজুড়ে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল, তা শেষমেশ রূপ নেয় নজিরবিহীন বিশৃঙ্খলায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দামী টিকিট কেটেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার দর্শক। সেই ঘটনার রেশ এবার গড়াল আদালত পর্যন্ত। যুবভারতী কাণ্ডে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে।

সোমবার কলকাতা হাই কোর্টে যুবভারতী কাণ্ডে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। আবেদন গ্রহণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মামলাটি দায়েরের অনুমতি দেন। জানা গিয়েছে, মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে মেসির সফরের দিন পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। নির্ধারিত সময়ে মেসি মাঠে প্রবেশ করলেও তাঁকে ঘিরে ভিআইপি-দের ভিড় এতটাই বেশি ছিল যে সাধারণ দর্শকরা তাঁকে স্পষ্টভাবে দেখতে পাননি। দামী টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারের ঝলক না পেয়ে দর্শকদের ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়। একপর্যায়ে উন্মত্ত জনতা মাঠে ঢুকে পড়ে, শুরু হয় ভাঙচুর। চেয়ার ভাঙা, জলের বোতল ছোড়া, ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটে।

এই ঘটনার দায় গিয়ে পড়ে আয়োজক সংস্থার উপর। অভিযোগ ওঠে, পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনার অভাব ছিল। ঘটনার সময় মেসির সঙ্গে হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। পরিস্থিতি সামাল দিতে তাঁকে দমদম বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

ঘটনার তদন্তে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। তবে সেই সিটের বৈধতা চ্যালেঞ্জ করে আলাদা মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত যুবভারতী স্টেডিয়ামের মেরামত খরচ ও দর্শকদের টিকিটের টাকা ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক আইনজীবী। সব মিলিয়ে, মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট এই বিশৃঙ্খলার ভবিষ্যৎ এখন কলকাতা হাই কোর্টের রায়ের দিকেই তাকিয়ে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment