আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পেলেট বিতর্কে চাপে কেন্দ্র, আরএএফ-এর ভূমিকা খতিয়ে দেখছে সিআরপিএফসংসদ অভিযানের বলপ্রয়োগ নিয়ে শুরু অভ্যন্তরীণ তদন্ত, আহতদের দাবি ঘিরে বাড়ছে প্রশ্ন

Published on: July 27, 2026
---Advertisement---

দিল্লি, ২৭ জুলাইঃ দিল্লির ‘সংসদ চলো’ অভিযানে বিক্ষোভ দমনে আদৌ কি পেলেট গান ব্যবহার হয়েছিল? এই প্রশ্নেই নতুন করে চাপে কেন্দ্রীয় বাহিনী। গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা আন্দোলনে পুলিশের বলপ্রয়োগ নিয়ে বিতর্কের আবহে এবার র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ-এর ভূমিকা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। সংঘর্ষের দিন কী ধরনের শক্তি প্রয়োগ করা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর।

এতদিন দিল্লি পুলিশ ও কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, পরিস্থিতি সামলাতে শুধুমাত্র লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। পেলেট বা ছররা গুলি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি প্রশ্নের মুখে পড়ে আহত আন্দোলনকারীদের বক্তব্য সামনে আসার পর।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে আহত আন্দোলনকারী সাহিল লোচাবকে পাশে বসিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর শরীরে ছররা গুলির ক্ষতচিহ্ন দেখান। রাহুলের অভিযোগ, শান্তিপূর্ণভাবে পতাকা হাতে মিছিল করা যুবকদের লক্ষ্য করেই পেলেট ছোড়া হয়েছিল। তাঁর দাবি, সেই হামলায় সাহিলের চোখের দৃষ্টিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত এক আন্দোলনকারীর বর্ণনায় উঠে এসেছে ঘটনার ভয়াবহতা। তাঁর দাবি, এক পুলিশকর্মীকে বন্দুক তাক করতে দেখেই তিনি পিছন ফিরে দৌড় দেন। ঠিক সেই সময় পিঠ ও কনুইয়ে তীব্র যন্ত্রণা অনুভব করেন। তাঁর কথায়, “যদি ঘুরে না দাঁড়াতাম, তা হলে গুলি মুখেই লাগত।”

অন্যদিকে সিআরপিএফ সূত্রের দাবি, ওই সংঘর্ষে আরএএফ-এর ৪৭ জনেরও বেশি জওয়ান আহত হয়েছেন, কয়েক জনের আঘাত ছিল গুরুতর। বাহিনীর নিয়ম মেনেই গোটা অভিযানের পর্যালোচনা শুরু হয়েছে। সাধারণত জলকামান, কাঁদানে গ্যাস বা লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তবেই পেলেট বন্দুক ব্যবহারের বিধান রয়েছে। সেই নিয়ম মানা হয়েছিল কি না, তদন্ত শেষেই স্পষ্ট হবে। এখন নজর সিআরপিএফ-এর চূড়ান্ত রিপোর্টের দিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রশ্নফাঁস বিরোধী বিল ঘিরে লোকসভায় তুমুল হইচই, বিল পেশ হতেই বিরোধীদের বিক্ষোভ,অমিত শাহের জবাবদিহির দাবিতে সরব কংগ্রেস

‘আন্দোলন মানেই লাঠিচার্জ নয়’,সংসদ অভিযান মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের,পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশের ইঙ্গিত

‘এই ঐক্যকে সমাজের কাজে লাগান’ধনুষের বার্তাতেই রাজনৈতিক জল্পনা, রক্তদান শিবিরে অভিনেতার মন্তব্য ঘিরে জোর চর্চা, তবে মুখ খোলেননি নিজে

ছাত্র বিক্ষোভে AK-47 ব্যবহারের অভিযোগ, ভাইরাল ভিডিওর জেরে সাসপেন্ড কনস্টেবলবিহারে আন্দোলন ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

‘ইস্তফায় মেয়েকে ফিরে পাব না’, নিট প্রশ্নফাঁসে অভিযুক্তদের ফাঁসির দাবি আত্মঘাতী পড়ুয়ার মায়ের

Leave a Comment