আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উদয়ন গুহ গ্রেফতারির পর দিনহাটার গ্রামাঞ্চলে উচ্ছ্বাস, বিজেপি কর্মী-সমর্থকদের মিষ্টিমুখ

Published on: June 17, 2026
---Advertisement---

দিনহাটা, ১৭ জুনঃ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দিনহাটার বিভিন্ন গ্রামাঞ্চলে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের একাংশকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আবির খেলা এবং একে অপরকে শুভেচ্ছা জানানোর ছবি সামনে এসেছে।

বুধবার কলকাতার ফুলবাগান এলাকা থেকে কোচবিহার জেলা পুলিশের হাতে উদয়ন গুহ গ্রেফতার হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন সাহেবগঞ্জ বাজার এলাকায় বিজেপি সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। দলের কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে উদয়ন গুহের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও এতদিন কোনও পদক্ষেপ হয়নি। অবশেষে আইন তার নিজস্ব গতিতে কাজ করছে বলেই তাঁদের মত।

এবিষয়ে বিজেপি নেতা জীবেশ সরকার বলেন, “২০১৫-১৬ সাল থেকে আমরা অশান্তির মধ্যে রয়েছি। উদয়ন গুহ যেদিন তৃণমূলে যোগ দেন, সেদিন থেকেই দিনহাটার রাজনৈতিক পরিবেশ বদলে যেতে শুরু করে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং বিরোধী কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ আমরা তুলে এসেছি। আজ যখন শুনলাম তাঁকে গ্রেফতার করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই আমরা আবির খেলছি, মিষ্টিমুখ করছি এবং সাধারণ মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিচ্ছি।”

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে যে সমস্ত অভিযোগ সামনে এসেছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর মতে, উদয়ন গুহের গ্রেফতারি সেই তদন্ত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, “যেদিন উদয়ন গুহকে দিনহাটায় আনা হবে, সেদিন সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশের জন্য ডিম থেরাপির সুযোগ প্রশাসনের করে দেওয়া উচিত।”

দিনহাটার বিভিন্ন এলাকায় বিজেপি নেতা-কর্মীদের মিষ্টিমুখ করতে দেখা যায়। কোথাও কোথাও কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। তাঁদের দাবি, দীর্ঘদিনের অপেক্ষার পর এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

এ বিষয়ে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “উদয়ন গুহের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা বরাবরই নিরপেক্ষ তদন্ত এবং আইনি পদক্ষেপের দাবি জানিয়েছি। আইন আইনের পথেই চলবে। যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।”

উদয়ন গুহের গ্রেফতারিকে কেন্দ্র করে দিনহাটা তথা কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং আদালতের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment