আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধর্মীয় উসকানির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর

Published on: June 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ জুনঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হল। ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে। অভিযোগকারী এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬(১), ৩৫১(২) এবং ৩৫২ ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত একটি নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে কেন্দ্র করে। সভামঞ্চ থেকে তিনি বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ফেললে এক সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিরোধীদের অভিযোগ, এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

এদিকে, সম্প্রতি কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশ থেকেও বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দেয়। সেই ঘটনার জেরেও শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একের পর এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। যদিও অভিযোগের সত্যতা এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে তদন্তকারী সংস্থা ও আদালত।

বর্তমানে হেয়ার স্ট্রিট থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আগামী দিনে এই মামলার অগ্রগতি এবং অন্যান্য অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কোচবিহারে ড্রেন দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, রাজবাড়ি–বাসস্ট্যান্ড এলাকায় কড়া পদক্ষেপ পৌরসভা ও পুলিশ প্রশাসন

 “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান” কর্মসূচি অনুষ্ঠিত কোচবিহারে

উত্তরবঙ্গে ১৭০০ কোটি টাকার উন্নয়ন ঘোষণা দিলীপ ঘোষের, পাহাড়েও শক্তিশালী হবে পঞ্চায়েত ব্যবস্থা

রাজগঞ্জে হোল্ডিং সেন্টারে ২৬ বাংলাদেশি নাগরিক, কড়া নিরাপত্তায় নজরদারি প্রশাসনের

রাজার শহর কোচবিহারে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বড় অভিযান, ৩০টি বেআইনি ই-রিকশা বাজেয়াপ্ত

দিনহাটায় নি*খোঁ*জ শি*শু*ক*ন্যা*র দে*হ উ*দ্ধা*র ডোবা থেকে, কাকিমা আটককে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Leave a Comment