আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার বড় পোস্ট অফিসে বোমাতঙ্ক, ইমেল হুমকিতে বন্ধ দফতর

Published on: February 26, 2026
---Advertisement---

কোচবিহার, ২৬ ফেব্রুয়ারিঃ কোচবিহার বড় পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল প্রধান ডাকঘর। ইমেল মারফত বিস্ফোরণের হুমকি আসার পরই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় দফতর চত্বর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার কোতোয়ালি থানা-এর আইসি তপন পাল সহ বিশাল পুলিশবাহিনী। পুরো দফতর ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি কক্ষ, কাউন্টার ও পার্সেল বিভাগ খুঁটিয়ে দেখা হবে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানো হয়েছে। সেই মেইলে আরডিএক্সের সঙ্গে সায়ানাইড রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে বলে দাবি করা হয়। শুধু কোচবিহারই নয়, কলকাতা-সহ রাজ্যের একাধিক পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসেও একই ধরনের হুমকি মেইল পৌঁছেছে বলে খবর। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখ্য, সম্প্রতি আদালত চত্বরে বোমাতঙ্কের ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিনের ঘটনায়ও দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। সংশ্লিষ্ট দফতরগুলি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় এবং প্রতিটি কোণায় তল্লাশি চালানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে হুমকি মেইল কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজব এড়িয়ে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment