ফুল্ বাড়ী, ১৫ সেপ্টেম্বরঃ ফুলবাড়ির মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই ছাত্রের দেহ উদ্ধার হল। রবিবার বিকেলে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে নদীর জল থেকে দেহ দুটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। খবর দেওয়া হয়েছে মৃতদের পরিবারের সদস্যদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে তিন ছাত্র তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজ তিন জনের সন্ধানে নদীতে তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর রবিবার বিকেলে প্রথমে এক জনের দেহের হদিস মেলে। পরে আরও এক জনের দেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। নদীর ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের তরফে তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।
দুই ছাত্রের দেহ উদ্ধারের পর পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
তৃতীয় ছাত্রের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে নদীর স্রোত এবং জলের পরিস্থিতির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





