আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৫৩ স্কুলকে পড়ুয়া পিছু ৫০০০ টাকার জরিমানা পর্ষদের

Published on: December 6, 2025
---Advertisement---

কলকাতা, ৬ ডিসেম্বরঃ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক আগেই রাজ্যের একাধিক স্কুলে রেজিস্ট্রেশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে ক্ষুব্ধ মধ্যশিক্ষা পর্ষদ। নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সম্পন্ন না করায় নজিরবিহীন সিদ্ধান্ত নিল পর্ষদ পড়ুয়া পিছু ৫০০০ টাকা করে জরিমানা। এই কঠোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বড়সড় অস্বস্তিতে পড়েছে মোট ৫৩টি স্কুল।

পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই স্কুলগুলিতে ১৫০জনেরও বেশি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। বারবার সতর্ক করার পরেও স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ফলে পরীক্ষা ঘনিয়ে আসতেই সমস্যা আরও প্রকট হয়েছে। এ নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “এক বছর ধরে বারবার জানানো সত্ত্বেও স্কুলগুলি কোনও ব্যবস্থা নেয়নি। পরীক্ষার মুখে এই ধরনের অভিযোগ উঠলে নানান জটিলতার সৃষ্টি হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

পর্ষদের স্পষ্ট নির্দেশ জরিমানার টাকা কোনওভাবেই ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না। গাফিলতির দায় স্কুলকেই বহন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গেলে স্কুলগুলিকে ৫০০০ টাকা করে অতিরিক্ত ফাইন জমা দিতে হবে। গতবারের হাইকোর্টের নির্দেশও পর্ষদের এই সিদ্ধান্তের ভিত্তি বলে জানানো হয়েছে। সেই সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জরিমানা নেওয়ার ঘটনা সামনে আসায় এবার পর্ষদ শুরু থেকেই স্কুলের ওপরই চাপ বাড়িয়েছে।

এদিকে পর্ষদের এই কঠোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে প্রধানশিক্ষক সংগঠন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁরা হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। সংগঠনের দাবি রাজ্যের বহু স্কুল বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। সর্বশিক্ষা দফতরের সাহায্য প্রায় বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও কঠিন। এই অবস্থায় বিপুল অঙ্কের জরিমানা দিতে হলে স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। পাশাপাশি তাঁদের আশঙ্কা এতে স্কুল ছুটের সংখ্যা আরও বাড়বে।

যদিও পর্ষদ এখনও সিদ্ধান্তে অনড়। ফলে ফেব্রুয়ারির পরীক্ষার আগে এই জটিলতা কীভাবে মেটানো হবে, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে শিক্ষা মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment