আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাসমেলা মাঠে বিজেপির মেগা সভা, কোচবিহার থেকেই ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সূচনা নীতিন নবীনের হাত ধরে

Published on: March 1, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ রবিবার কোচবিহার-এর ঐতিহাসিক রাসমেলা মাঠে আয়োজিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মেগা জনসভা। এই সভা থেকেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিক সূচনা হবে দলের ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র। সভার প্রধান আকর্ষণ দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি দুপুর ২টো নাগাদ হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে পৌঁছে সরাসরি রাসমেলা মাঠে সভামঞ্চে যোগ দেবেন এবং সেখান থেকেই যাত্রার সূচনা করবেন।

দলের তরফে জানানো হয়েছে, এদিন একটি সুসজ্জিত মূল ট্যাবলো রথের আদলে তৈরি করা হয়েছে, যা যাত্রার নেতৃত্বে থাকবে। তার পাশাপাশি আরও আটটি ছোট প্রচার ট্যাবলো এবং বাইক বাহিনী অংশ নেবে এই কর্মসূচিতে। সংকল্প যাত্রা শুরুর আগে জেলা নেতৃত্ব মদনমোহন বাড়িতে পুজো দেন তিনি। প্রথম দিনের যাত্রাপথ রাসমেলা মাঠ থেকে গুঞ্জবাড়ি পর্যন্ত নির্ধারিত হয়েছে। দোল উৎসবের জন্য সাময়িক বিরতির পর ৫ মার্চ খাগড়াবাড়ি হয়ে শীতলকুচিতে পৌঁছবে যাত্রা। সেখানে সভা শেষে মাথাভাঙ্গা হয়ে কোচবিহারে ফেরা হবে। ৬ মার্চ ঘুঘুমারি, জিরানপুর, বলরামপুর, তুফানগঞ্জ পেরিয়ে যাত্রা প্রবেশ করবে আলিপুরদুয়ারে। তবে দিনহাটা ও সিতাই এই সূচিতে নেই।

বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন দাবি করেছেন, প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই এই সভা করা হচ্ছে। বিজেপির দাবি, এই সংকল্প যাত্রাই উত্তরবঙ্গে পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।

উল্লেখ্য, প্রথম দিন কোচবিহার শহর থেকে একটি যাত্রার সূচনা করবেন দলের বর্তমান সভাপতি নিতিন নবীন। দ্বিতীয় দিন উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আরও একটি যাত্রার উদ্বোধন করবেন তিনি। দলের তরফে জানানো হয়েছে, এই ‘পরিবর্তন যাত্রা’-র মূল লক্ষ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment