আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুড়িরহাটে বিজেপির অভিনন্দন যাত্রা, বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা

Published on: May 24, 2026
---Advertisement---

দিনহাটা, ২৪ মে: রবিবার দুপুরে বুড়িরহাট বাজার ও সংলগ্ন এলাকায় বিজেপির উদ্যোগে এক বিশাল অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা গেরুয়া আবহে মুখর হয়ে ওঠে। পরে বুড়িরহাট বেসিক স্কুল মাঠের পূর্ণানন্দ অধিকারী মুক্তমঞ্চে আয়োজিত সংবর্ধনা সভায় দিনহাটা দুই নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে স্থানীয় বিধায়ক অজয় রায়-কে সংবর্ধনা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর মণ্ডল বিজেপির সভাপতি প্রদীপ বর্মন, জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, জাহ্নবী বর্মন, সঞ্জীব বর্মনসহ একাধিক নেতা-কর্মী। বিভিন্ন স্তরের সাধারণ মানুষও বিধায়ককে শুভেচ্ছা জানান।

বক্তব্য রাখতে গিয়ে অজয় রায় বলেন, “বর্তমানে অনেকেই গেরুয়া আবির মেখে নিজেকে বিজেপি হিসেবে তুলে ধরতে চাইছেন। এই নতুন বিজেপিদের চিহ্নিত করতে হবে।” পাশাপাশি তিনি দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ-কে কটাক্ষ করেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment