কোচবিহার, ২৪ ফেব্রুয়ারিঃ বিধানসভা ভোটের আগে চাপের মুখে পড়েছে বিজেপি। উত্তর বিধানসভার বিধায়কের বুথে তৃণমূল কংগ্রেসে যোগ দানের হিড়িক শুরু হয়েছে৷ মঙ্গলবার বিজেপির বিধায়ক সুকুমার রায়ের বুথে ৩০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে।
যারা বিজেপি দল ত্যাগ করেছেন তাদের দাবি, এলাকার উন্নয়ন নিয়ে বিধায়কের কাছে বারংবার আবদার করলেও কোনো দাবি পূরণ হয়নি। অবশেষে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের উদ্যোগে সেই এলাকায় দুটি কংক্রিটের রাস্তা ও একটি কালভার্ট তৈরি হলে গ্রামবাসীদের আরও বেশি আস্থা বেড়েছে তৃণমূল কংগ্রেসের সরকারের উপর।
কোচবিহারের উত্তর বিধানসভা কেন্দ্রের এই ১৬৬ নম্বর বুথ এলাকায় মঙ্গলবার সকালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছে জনসংযোগ। এরপর স্থানীয় জন প্রতিনিধিরা রাস্তা ও কালভার্ট সহ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। শেষে সেই বিজেপি বিধায়কের বুথে ৩০ টা পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন কোচবিহার ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে। তিনি বলেন, বিজেপি কেবল হিন্দুদের কথা বলে রাজনীতি করে। অথচ এই বুথে প্রতিমা বিসর্জনের জন্য গ্রামবাসীদের দীর্ঘদিনের একটি কালভার্টযুক্ত রাস্তার দাবি থাকলেও সেই দাবি পূরণ করতে পারেননি বিধায়ক।