আলিপুরদুয়ার, ১০ জানুয়ারিঃ ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তার আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গেল ভারতীয় জনতা পার্টির। এদিন হ্যামিল্টনগঞ্জ এলাকায় দেওয়াল লিখন শুরু করল ভারতীয় জনতা পার্টির নেতা, কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক বিশাল লামা, বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক অলোক মিত্র সহ অন্যান্যরা। এই দেওয়াল লিখনে তারা লিখছেন বাঁচতে চাই বিজেপি তাই।
এদিন অলোক মিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তিনি জানান, “রাজ্য সরকারের আমলে কী পেল রাজ্যবাসী। দুর্নীতির হাত থেকে সকলের মুক্তি চাই।”যদিও এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে প্রার্থীর নাম ঘোষিত হলে সেই নাম লিখে দেওয়া হবে।





