দিনহাটা, ৬ এপ্রিলঃ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুই কর্মী। সোমবার দিনহাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহর বাসভবনে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বামনহাট ২ নম্বর অঞ্চলের দুই বিজেপি কর্মী। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী নিজে।
দলবদলের ঘটনাকে ঘিরে উদয়ন গুহ বলেন, “ওরা স্বেচ্ছায় আমাদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং আমার সঙ্গেও কথা হয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে—এটা আমাদের জন্য ইতিবাচক। ওদের সক্রিয়তায় ওই অঞ্চলে সংগঠন আরও মজবুত হবে এবং নির্বাচনে ফলাফল ভালো হবে বলে আশা করছি।”





