আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপির অফিস কয়লা দুষ্কৃতীতে ভর্তি”- বারাবনিতে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

Published on: April 4, 2026
---Advertisement---

আসানসোল, ৪ এপ্রিলঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র দু’সপ্তাহ বাকি। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে এখন চরমে উঠেছে রাজনৈতিক প্রচার। প্রতিটি দলই সর্বশক্তি দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। তবে বর্তমান প্রচার চিত্রে শাসকদল তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে রয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

দলের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রাজ্যজুড়ে একের পর এক জনসভা ও প্রচার কর্মসূচি করে চলেছেন। শনিবার বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক জনসভায় অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আসানসোলের বারাবনিতে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। অভিষেকের অভিযোগ, “এই জেলায় বিজেপির পার্টি অফিস কয়লা দুষ্কৃতীতে ভর্তি।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কয়লা দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতা তদন্তের মুখে পড়েছেন। কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারি নিয়েও সরব হয়েছে বিরোধীরা। সেই প্রেক্ষিতেই এবার বিজেপির বিরুদ্ধে পাল্টা একই অভিযোগ তুলে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, বিজেপি বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে এবং নির্বাচনের আগে বিভাজনের রাজনীতি করছে। তবে তৃণমূল উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ভিত্তিতেই ভোট চাইছে বলে তিনি জানান।

সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। এখন নজর আসন্ন নির্বাচনের ফলাফলের দিকেই।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment