আলিপুরদুয়ার, ২১ জানুয়ারি : বিভিন্ন ট্রেনের স্টপেজ চালু হওয়ায় বহুদিনের দাবি মিটল দলগাঁও বীরপাড়া,কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকার মানুষদের।ওই দাবি আলিপুরদুয়ার কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গার।তিনি জানান শীঘ্র ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার দলগাঁও, কালচিনি, হ্যামিল্টণগঞ্জ, বিন্নাগুড়ি রেল স্টেশনে একাধিক ট্রেন দাড়াবে।
ডুয়ার্সের মধ্যে ব্যস্ততম জনপদ বীরপাড়া,কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকা। এই এলাকা ব্যবসার দিক থেকেও এগিয়ে।ব্যবসায়ীদের বরাবর দাবি ছিল এলাকায় রেল স্টেশনে দেওয়া হোক একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ।
এই দাবি পূরণ হয়েছে তাদের। হ্যামিল্টনগঞ্জ রেলস্টেশন পেল শিলিগুড়ি বামন হাট প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ। অন্যদিকে কালচিনি রেলস্টেশন পেল শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার এবং নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস স্টপেজ।এই নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে বিন্নাগুড়িতেও।পর্যটনের ক্ষেত্রে আলাদা মাত্রা পাবে কালচিনি ও বিন্নাগুড়ি বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।





