কোচবিহার, ২৮ অক্টোবর : কোচবিহার কোতোয়ালি থানার বিদায়ী আইসি তথা ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষকে সংবর্ধনা জানাল বিজেপি। তাঁর বিদায় উপলক্ষে বিজেপির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বসু, দক্ষিণ শহর মণ্ডলের সভাপতি গদাধর দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এদিন বিদায়ী পুলিশ আধিকারিক সুকুমার ঘোষকে শুভেচ্ছা ও সম্মান জানিয়ে তাঁর আগামী কর্মজীবনের সাফল্য কামনা করেন বিজেপি নেতৃত্ব। সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা প্রকাশ করেন উপস্থিত নেতা-কর্মীরা।
কোচবিহার কোতোয়ালি থানায় দায়িত্ব পালনের পর সুকুমার ঘোষের বিদায়কে কেন্দ্র করেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।





