আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় শুরু শিল্প-সংস্কৃতি মিলন উৎসব ২০২৬, সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানসূচি প্রকাশ উদ্যোক্তাদের

Published on: October 28, 2026
---Advertisement---

দিনহাটা, ২৮ অক্টোবর : দিনহাটা শিল্প-সংস্কৃতি মিলন উৎসব ২০২৬-কে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এই উৎসব উপলক্ষে বুধবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন উদ্যোক্তা কমিটির সদস্যরা। সাংবাদিক বৈঠকে আগামীকাল থেকে ১ নভেম্বর পর্যন্ত চলা উৎসবের বিভিন্ন অনুষ্ঠানসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

জানা গিয়েছে, দিনহাটার বিধায়ক অজয় রায়ের উদ্যোগে এই শিল্প-সংস্কৃতি মিলন উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও তাঁদের প্রতিভা তুলে ধরবেন। তাঁদের যৌথ পরিবেশনায় উৎসবের প্রতিটি দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।

স্থানীয় শিল্প-সংস্কৃতির প্রসার এবং শিল্পীদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে দিনহাটার সাংস্কৃতিক মহলে উৎসাহ তৈরি হয়েছে। আগামী কয়েক দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আসর জমে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।

সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তা কমিটির সদস্যরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment