গোপালপুর, ২৮ অক্টোবর : কোচবিহারের গোপালপুর ২ নম্বর ব্লকের সোনারি এলাকায় বাইসন দেখতে পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আচমকা লোকালয়ে বাইসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তর ও পুলিশ। বাইসনটির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন তাঁরা। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।
লোকালয়ে বাইসন চলে আসায় এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বনদপ্তর ও পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। বাইসনটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।





