আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুথের বাইরে হেনস্থা, প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থী,কুমারগঞ্জে কেন্দ্রীয় বাহিনী কোথায়? হামলার অভিযোগে সরব বিজেপি

Published on: April 23, 2026
---Advertisement---

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণের দিন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে উত্তেজনা চরমে ওঠে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগে। বিজেপির দাবি, তাঁদের প্রার্থী শুভেন্দু সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং দলের এক এজেন্টকেও মারধর করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বুথের বাইরে একটি সরু আলপথ দিয়ে হাঁটছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় প্রায় ১০-১২ জন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন এবং আচমকাই তাঁর ওপর চড়াও হন। ভিডিওতে কিল-ঘুষি মারার দৃশ্যও ধরা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে একজন উর্দিধারী ব্যক্তি দ্রুত ছুটে এসে তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন।

পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে সেই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। যদিও বিজেপি প্রার্থীর দাবি, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ও সামনে মোতায়েন ছিল।
ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওয়াররুম থেকে ফোনে কথা বলেন প্রার্থীর সঙ্গে এবং পরিস্থিতির খোঁজ নেন। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার নিরপেক্ষভাবে কাজ করছেন না এবং একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রার্থীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাঁদের দাবি, বিজেপি একাধিক বুথে এজেন্ট দিতে পারছে না, তাই সহানুভূতি আদায়ের জন্য এমন নাটক সাজানো হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভোটের দিনে এই ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

লাভপুরে রক্তাক্ত ভোট, মাথায় ইটের আঘাত, হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী, অভিযোগ অস্বীকার তৃণমূলের

গণতন্ত্রের উৎসবে সামিল বৃহন্নলরা, ধূপগুড়িতে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস

মাথাভাঙ্গায় বুথের সামনে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ,‘টাকা বিলি’র অভিযোগে রণক্ষেত্র ঘোকসাডাঙা

দিনহাটায় বুথে চিকিৎসা পরিষেবার অভাব, জল-হুইলচেয়ার নেই, অসুস্থ একাধিক ভোটার, অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সেক্টর অফিসারের

“আমার ভোট আগেই পড়ে গেছে” বুথে ক্ষোভ, হস্তক্ষেপে বিজেপি প্রার্থী শংকর ঘোষ

কোচবিহার উত্তরে ৬ বুথে ভোট সাময়িক বন্ধ, ভিভিপ্যাট লক ও কন্ট্রোল ইউনিট বিকল, ঘটনাস্থলে ছুটে গেলেন পার্থ প্রতিম রায়

Leave a Comment