আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ মন্তব্য, বিতর্কে ধূপগুড়ির বিজেপি প্রার্থী

Published on: April 13, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৩ এপ্রিলঃ মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়। সম্প্রতি তাঁর একটি বক্তব্যের ভিডিও (যাচাই করেনি খবরিয়া ২৪) সমাজমাধ্যমে ভাইরাল হতেই জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আড্ডা সব জায়গাতেই এখন এই মন্তব্যকে কেন্দ্র করে চলছে জোর আলোচনা।

জানা গিয়েছে, বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেশ রায় মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করেন। এই মন্তব্য সামনে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, জাতির জনককে এভাবে আক্রমণ করা কতটা গ্রহণযোগ্য।

এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেশকুমার সিং কড়া ভাষায় নিন্দা করে বলেন, “এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। যিনি নিজেকে দেশের একজন সৈনিক বলে দাবি করেন, তাঁর মুখে এই ধরনের কথা শোভা পায় না। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা, তাঁর অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত জানান, তিনি এই ধরনের কোনও মন্তব্য শোনেননি, তাই এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তবে সমালোচনার মুখে বিজেপি প্রার্থী নরেশ রায় দাবি করেছেন, তাঁর বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে।

এই ইস্যুতে কংগ্রেসও সরব হয়েছে। ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় বলেন, “এই ধরনের মন্তব্য করার আগে ভারতের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। মহাত্মা গান্ধীকে অপমান করা মানে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই অপমান করা।” ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে ধূপগুড়িতে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment