কোচবিহার, ২৭ ফেব্রুয়ারিঃ আগামী পয়লা মার্চ কোচবিহার রাসমেলা ময়দানে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সেই বিষয়কে সামনে রেখে বিজেপি কর্মী সহ-সাধারণ মানুষকে রাস মেলা মাঠে আহ্বান জানাতে বাইক রেলির মাধ্যমে প্রচারে নামলো বিজেপির পক্ষ থেকে।
শুক্রবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বাইক রেলি শুরু করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
তারা জানান আগামী পয়লা মার্চ রাস মেলা মাঠে উপস্থিত হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সাধারণ মানুষ যাতে সেদিন রাস্তা ময়দানে আসেন সেই উদ্দেশ্যে কে মাথায় রেখে এই দিনের তাদের এই বাইক র্যালি।





