খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জানুয়ারিঃ “গ্রহের চালে বাজিমাত! ৩ রাশির জীবনে আসছে সৌভাগ্যের ঝড়”, “শনির কৃপায় ৪ রাশি কোটিপতি হওয়ার পথে, আপনার ভাগ্য খুলবে”,
সিংহ রাশিঃ নতুন ব্যবসা শুরু করার আগে অবস্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা দরকার। স্বাস্থ্য ভাল থাকবে না এবং তার জন্য একটু উদ্বেগ থাকবে।সন্তানদের কোনও বিষয় বোঝানোর দরকার হলে বোঝাতে পারেন। খেলার মাঠে খেলা উপভোগ করবেন। দুপুরের পরে ব্যবসার দিকটা খুব ভাল হওয়ার সম্ভাবনা। দূরের কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ায় উপকৃত হবেন।
সম্পদঃ অর্থবৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিবারঃ পারিবারিক ভ্রমণে মনে আনন্দ। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। পেশাঃ ব্যবসায় বিশেষ লাভ থাকবে। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
বৃশ্চিক রাশিঃ নতুন কাজের সুযোগগুলি কাজে লাগাতে পারবেন। মা শারীরিক দিক দিয়ে সুস্থ বোধ করবেন, তবে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন না।বাবার সহায়তায় আয়ের সুযোগ পাবেন, যা লাভবান হতে সাহায্য করবে। ব্যবসায় আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করতে পারবেন। অফিসে সুনাম হবে। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে।
সম্পদঃ খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি। পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে, কথা বুঝে বলুন। সম্পর্কঃ সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশাঃ পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ৬৬। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
মীন রাশিঃ ব্যবসায় শক্তি অনুভব করবেন। কোনও কাজে সহকর্মীদের কথায় মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনার দক্ষতা প্রমাণ করুন।ব্যবসায় মহাজনের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পুরনো প্রেমিক-প্রেমিকার সঙ্গে দেখা হওয়ায় স্মৃতি তাজা হবে। ব্যবসার পরিবেশের উপর জোর দিতে হবে। মা-বাবার শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা থাকতে পারে।
সম্পদঃ অর্থের উন্নতি সে রকম দেখা যাচ্ছে না। পরিবারঃ পরিবারের কেউ আপনাকে খুব সহযোগিতা করবে। সম্পর্কঃ প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলুন। পেশাঃ কর্মে নিজের পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি। শুভ সংখ্যাঃ ৪৩। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
কুম্ভ রাশিঃ অসুস্থতার কারণে কোনও কাজ না করায় আপনার আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে। শেয়ারে সতর্কতার সঙ্গে কাজ করুন।জমির ব্যাপারে আটকে থাকা কাজে এখন গতি আসবে। দৈনন্দিন খাবার একটু ঠিক রাখার জন্য কিছু পরিকল্পনা করুন। প্রেমের ব্যাপারে শান্তি পাবেন। আর্থিক চাপ কমবে। পশু-পাখির জন্য কিছু খরচ বাড়তে পারে।
সম্পদঃ বেশ কিছু অর্থ খরচ হতে পারে। পরিবারঃ একই কথা বলায় অশান্তি। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। পেশাঃ দীর্ঘ দিনের আটকে থাকা কাজ উদ্ধার। শুভ সংখ্যাঃ ৭৩। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
ধনু রাশিঃ কাজ এগোতে সক্ষম হবেন। যা সুনাম আনবে।ব্যবসায় ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন, যার প্রভাবে ভবিষ্যতে লাভ হবে। কিছু সামাজিক দায়িত্ব ন্যস্ত করা হবে, যা আপনি প্রশংসনীয় ভাবে পালন করবেন। স্ত্রীর সঙ্গে বাইরে যাবেন না, এতে অশান্তি বাড়তে পারে। অর্থের ব্যপারে একটু চাপ থাকবে। শিল্পীদের জন্য সুখবর আসার আশা আছে।
সম্পদঃ বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পরিবারঃ পরিবারে ঝামেলা হতে পারে। সম্পর্কঃ বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাঃ ব্যবসায় কোনও অসুবিধা হতে পারে। শুভ সংখ্যাঃ ১৫। শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
মকর রাশিঃ এমন একটি কর্মক্ষেত্রে যোগ দেবেন যেখানে সম্মান পাবেন। হালকা খাবার খাওয়া উপকারী হবে।বিনিয়োগের জন্য সময় ভাল নয়। বাড়ি পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সন্তান বিশেষ সাফল্য অর্জন করতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের ব্যবস্থা করতে পারেন। অবসর সময় ভাল কাটবে। পরীক্ষার ফল ভাল হতে চলছে।
সম্পদঃ শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারঃ পরিবারে অশান্তি থাকলেও মিটে যাবে। সম্পর্কঃ পরিবারের বাইরের সম্পর্কে বেশি মনোযোগের ফলে বাড়িতে অশান্তি। পেশাঃ চাকরিজীবীদের খুব ভাল সময় দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ১৮। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
কন্যা রাশিঃ যে কোনও কাজ অত্যন্ত শান্ত ভাবে সম্পাদন করবেন। যা সকলের কাছ থেকে প্রশংসা অর্জন করবে।স্ত্রীর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। ব্যবসার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। গাড়ি কেনার ইচ্ছা হবে। ইচ্ছাপূরণে ভাইয়ের সাহায্য নিতে পারেন। পড়াশোনার জন্য দিনটি ভাল যাবে। ব্যাঙ্কের কোনও কাজে একটু সময় নষ্ট হওয়ার আশঙ্কা।
সম্পদঃ আর্থিক দিক খুব ভালই থাকবে। পরিবারঃ পরিবারের দিকটা খুব ভাল থাকবে না। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। পেশাঃ সরকারি কর্মে উন্নতি। শুভ সংখ্যাঃ ৯৩। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
মিথুন রাশিঃ ব্যবসায় লাভের জন্য চমৎকার সুযোগ পাবেন। যা আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে।দিনটি খুব ভাল কাটবে। সন্তানের কোনও কাজের জন্য খরচ বাড়ার আশঙ্কা। পুরনো আদালতের কাজগুলি সম্পন্ন করবেন। নতুন পরিকল্পনা শুরুর সুযোগ পাবেন। স্ত্রীর কোনও বায়না পূরণে খরচ বাড়তে পারে। দূরে ভ্রমণের জন্য কোনও সংস্থার সঙ্গে আলোচনা।
সম্পদঃ আর্থিক দিকটা মনের মতো থাকবে। পরিবারঃ পারিবারিক যদি অশান্তি থাকে, তা মিটে যাবে। সম্পর্কঃ কেউ আপনাকে দুঃখ দেবে। পেশাঃ উপার্জনের বহু পথ খুলতে পারে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
বৃষ রাশিঃ পদোন্নতির সম্ভাবনা রয়েছে।ভাইয়ে ভাইয়ে স্নেহ বৃদ্ধি পাবে এবং তাঁদের জন্য কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন।পেশার কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। বন্ধু দাম্পত্যজীবনে যে কোনও ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে। শেয়ারে অর্থ আসার সম্ভাবনা প্রবল, একটু বুদ্ধি খরচ করুন। বাবার থেকে কোনও কথা শুনতে হতে পারে।
সম্পদঃ বাড়িতে কোনও বিষয়ে অর্থ খরচ। পরিবারঃ পারিবারিক শান্তি ভঙ্গ হবে। সম্পর্কঃ কাউকে কিছু না বলাই ভাল হবে। পেশাঃ কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। শুভ সংখ্যাঃ ৩১। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।
তুলা রাশিঃ ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবেন। স্ত্রীর সহায়তায় বাড়ির স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন। ছোট ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। শিল্পীরা কিছু শিখতে পারেন। আর্থিক ব্যপারে ভাল দিন হতে চলেছে। ছোটদের বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে।
সম্পদঃ জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না। পরিবারঃ পরিবারের কেউ অপমান করতে পারেন। সম্পর্কঃ কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। পেশাঃ জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি। শুভ সংখ্যাঃ ২৮। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।
মেষ রাশিঃ সারা দিন খুব ভাল কাটতে চলেছে। প্রযুক্তির সাহায্যে ব্যবসায় উন্নতি করতে পারবেন।বাড়ির কোনও কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। মিডিয়ার প্রচারে লাভ হবে। বেকারদের চাকরির যোগ আছে। ব্যবসায় প্রচুর পরিশ্রম করলে অর্থের মুখ দেখতে পাবেন।
সম্পদঃ সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভাল। পরিবারঃ পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না। সম্পর্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। পেশাঃ উপার্জন দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যাঃ ৫২। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
কর্কট রাশিঃ শিক্ষার্থীরা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে মনের মতো ফল পেতে পারেন। সন্তানদের সঙ্গে কোনও সুন্দর স্থানে সময় কাটাবেন, যা আনন্দ দেবে।কোনও সমস্যা থেকে মুক্তির জন্য একটু বেগ পেতে হবে। প্রেমিকা খুশি রাখবেন। বসের সঙ্গে কোনও আলোচনায় যাবেন না। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। ব্যবসায় দুপুরের পরে অর্থ আসার সম্ভাবনা।
সম্পদঃ জমানো অর্থ খরচ হতে পারে। পরিবারঃ পারিবারিক বিষাদ ভাব থাকবে। সম্পর্কঃ ভাই-বোনদের ব্যবহারে মানসিক শান্তি। পেশাঃ ব্যবসায় অবনতি দেখা যাবে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।





