আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘অমন পাপী ছেলে না থাকাই ভাল’, একমাত্র সন্তানের শেষকৃত্যেও যাবেন না মা! দিলীপের কাণ্ডে অনুতাপ চানিয়ার

Published on: November 9, 2026
---Advertisement---

রায়গঞ্জ, ৯ নভেম্বরঃ  রাতেই খবর পৌঁছেছিল বাড়িতে। এক কাপড়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মা। সেখানে গিয়ে জানতে পারেন, একমাত্র ছেলে আর নেই। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দিলীপ রায়ের। কিন্তু ছেলের মৃত্যুর খবরেও ভেঙে পড়ার বদলে মায়ের মুখে ঝরে পড়ল ক্ষোভ আর অভিমানের কথা। যে ছেলের বিরুদ্ধে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, তার শেষ দেখাটুকুও দেখতে চান না মা চানিয়া রায়। এমনকী ছেলের শেষকৃত্যেও যাবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “অমন পাপী ছেলে না থাকাই ভাল। শ্মশানেও যাব না।”

রবিবার গভীর রাতে বিহারে পালানোর চেষ্টা করার সময় বাংলা-বিহার সীমান্তের পাড়ারপুকুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় দিলীপের। পুলিশের দাবি, অভিযানের সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন দিলীপ। পাল্টা গুলি চালায় পুলিশ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তিনি।

ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা প্রতিবেশীদের কাছ থেকেই শুনেছেন চানিয়া। তার পর থেকেই সন্তানের প্রতি জমে থাকা ক্ষোভ যেন আরও তীব্র হয়েছে। তিনি বলেন, “এমন ছেলে না থাকাই ভাল। একটা পাপী ছেলে। এমন ঘটনা ঘটিয়েছে, গ্রামে আর মুখ দেখানোর অবস্থা নেই। চলে গিয়েছে, ভাল হয়েছে। এটাই চাই।”

দিলীপ তাঁর একমাত্র সন্তান। কিন্তু মায়ের দাবি, ছোটবেলা থেকেই বাড়ির সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল না ছেলের। বাবা-মায়ের খোঁজখবরও রাখতেন না তিনি। চানিয়ার কথায়, “বহু ছোট থেকেই ও বাড়িছাড়া। আমাদের দেখত না। কোনও রকমে কষ্টেসৃষ্টে দিন চলে। ওর বাবারও বয়স হয়েছে। আমাদের দিকে কোনও দিন ফিরেও তাকায়নি।”

গ্রামবাসীদের দাবি, দিলীপের বিরুদ্ধে অতীতেও এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। প্রায় ১৬ বছর আগে পরিবারেরই এক ছয় বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল বলে স্থানীয়দের দাবি। সেই সময় অভিযুক্তের পরিবারের তরফে জমি বিক্রি করে নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। যদিও ওই পুরনো ঘটনার বিষয়ে স্বাধীনভাবে কোনও তথ্য সামনে আসেনি।

বর্তমান ঘটনায় ১২ বছরের নাবালিকার মৃত্যু এবং দিলীপের বিরুদ্ধে ওঠা অভিযোগে শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। একদিকে সন্তান হারানোর বাস্তবতা, অন্যদিকে ছেলের বিরুদ্ধে ওঠা ভয়াবহ অভিযোগ দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে চানিয়া রায়ের বক্তব্য, এমন সন্তানের শেষযাত্রায় শামিল হতে চান না তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment