কলকাতা, ১৪ মেঃ প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পার্থ কর্মকার। পরীক্ষা শেষের মাত্র ৭৬ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে বলে জানানো হয় সংসদের তরফে। চলতি বছরে সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। পাশের হারে এ বছরও ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। জেলার নিরিখে সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে।
এবারের মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৬৪ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ৫৬ জন এবং ছাত্রী ৮ জন। মেধাতালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। এই জেলা থেকেই রয়েছেন ১৯ জন কৃতী ছাত্রছাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া, সেখান থেকে মেধাতালিকায় জায়গা পেয়েছেন ১৭ জন।
মেধাতালিকায় প্রথম দশের নাম নিম্নে দেওয়া হল……………
১) আদৃত পাল— ৪৯৬—নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন— দক্ষিণ ২৪ পরগনা
২) জিষ্ণু কুণ্ডু—৪৯৫—রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ—পুরুলিয়া
৩) ঋতব্রত নাথ — ৪৯৫ — নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৪) ঐতিহ্য পাঁচাল — ৪৯৫ — নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৫) দেবপ্রিয় মাঝি — ৪৯৪ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৬) তণ্ময় মণ্ডল — ৪৯৪ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৭) সৌম্য রায় — ৪৯৪ — নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৮) শুভায়ন মণ্ডল — ৪৯৪ — সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুল — বীরভূম
৯) প্রীতম বল্লভ — ৪৯৪ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
১০) অরিত্র কুমার চক্রবর্তী — ৪৯৩ — বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশন — হুগলি
১১) ঘোলাম ফয়জ়ল — ৪৯৩ — কলকাতা মাদ্রাসা এ.পি ডিপার্টমেন্ট — কলকাতা
১২) অর্কদ্যুতি ধর — ৪৯৩ — নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
১৩) চন্দ্রচূড় সেন — ৪৯৩ — কোচবিহার রামভোলা হাইস্কুল — কোচবিহার
১৪) মেঘা মজুমদার — ৪৯২ — শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাইস্কুল — হুগলি
১৫) ত্রিদেব চক্রবর্তী — ৪৯২ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
১৬) সৃজন পরিছা — ৪৯২ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
১৭) প্রিয়াংশু মুখোপাধ্যায় — ৪৯২ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
১৮) স্বর্ণাভ খাটুয়া — ৪৯২ — তমলুক হাইস্কুল — পূর্ব মেদিনীপুর
১৯) অলেখ্য মাইতি — ৪৯২ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
২০) সৌমিক দত্ত — ৪৯২ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
২১) অনুরাগ গঙ্গোপাধ্যায় — ৪৯১ — মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় — হুগলি
২২) শুভদীপ অধিকারী — ৪৯১ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
২৩) মণিদীপ মাহাতো — ৪৯১ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
২৪) সৌম্যদীপ খান — ৪৯১ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
২৫) প্রত্যুষ মণ্ডল — ৪৯১ — নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
২৬) অদৃতা পাল — ৪৯১ — বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল — মুর্শিদাবাদ
২৭) শুভদীপ দিন্ডা — ৪৯১ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
২৮) পল্লবকুমার ভোয়াল — ৪৯১ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
২৯) অনিমেষ মুখোপাধ্যায় — ৪৯১ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৩০) সৌমাল্য রুদ্র — ৪৯১ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৩১) সৌম্যদীপ ঘোষ — ৪৯০ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৩২) আহমেদ সুমান — ৪৮৯ — নাটাগড় হাইস্কুল — হুগলি
৩৩) আদর্শ মণ্ডল — ৪৮৯ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৩৪) তপব্রত দাস — ৪৮৯ — সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুল — বীরভূম
৩৫) পুষ্পিতা বাঁশুরি — ৪৮৯ — নিউ ইন্টিগ্রেডেট গভর্নমেন্ট স্কুল — বীরভূম
৩৬) মৌপিয়া পাল — ৪৮৯ — শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় — কলকাতা
৩৭) অরিত্র সাহা — ৪৮৯ — রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির — মালদহ
৩৮) অরিগ্ন সরকার — ৪৮৯ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৩৯) ফারহান আলি — ৪৮৯ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৪০) রাইহান পারভেজ় — ৪৮৯ — নগর এ এম হাইস্কুল — মুর্শিদাবাদ
৪১) শ্রয়সী শীল — ৪৮৯ — শিলিগুড়ি গার্লস হাইস্কুল — দার্জিলিং
৪২) ধৃতিমান পাল — ৪৮৯ — মেদিনীপুর কলেজিয়েট স্কুল — পশ্চিম মেদিনীপুর
৪৩) অভিমুন্যা সিং — ৪৮৮ — ভিড়িঙ্গি টি এন ইনস্টিটিউশন — পশ্চিম বর্ধমান
৪৪) অরিত্র দুয়ারি — ৪৮৮ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৪৫) ময়ুখ পাল — ৪৮৮ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৪৬) আদিত্য নারায়ণ জানা — ৪৮৮ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৪৭) অমৃতাংশু সাহু — ৪৮৮ — স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল — কলকাতা
৪৮) শুভঙ্কর সামন্ত — ৪৮৮ — পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন — পূর্ব মেদিনীপুর
৪৯) সাগর মণ্ডল — ৪৮৮ — কালনা মহারাজা হাইস্কুল — পূর্ব বর্ধমান
৫০) সোহম বেইজ — ৪৮৮ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৫১) মহম্মদ সাহাবুদ্দিন আলি — ৪৮৮ — সুজাপুর হাইস্কুল — মালদহ
৫২) অম্লান রায় — ৪৮৭ — রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — পুরুলিয়া
৫৩) রৌনক সরকার — ৪৮৭ — বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুল — উত্তর ২৪ পরগনা
৫৪) অদৃজা গান — ৪৮৭ — রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল — কলকাতা
৫৫) সোহম ভৌমিক — ৪৮৭ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৫৬) সৃজন পাল — ৪৮৭ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৫৭) সাগ্নিক ঘটক — ৪৮৭ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৫৮) মেঘান অধিকারী — ৪৮৭ — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন — দক্ষিণ ২৪ পরগনা
৫৯) অরিত্র প্রামাণিক — ৪৮৭ — মজিলপুর জে এম ট্রেনিং School — দক্ষিণ ২৪ পরগনা
৬০) সমৃদ্ধ পাল — ৪৮৭ — বরাহনগর রামকৃষ্ণ মিশন — কলকাতা
৬১) প্রত্যুষা নন্দী — ৪৮৭ — বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় — বাঁকুড়া
৬২) পারিজাত মাইতি — ৪৮৭ — মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন — পূর্ব মেদিনীপুর
৬৩) সম্প্রীতি গিরি — ৪৮৭ — মুগবেরিয়া গঙ্গাধর হাইস্কুল — পূর্ব মেদিনীপুর
৬৪) সোহম ঘোষ — ৪৮৭ — বরাহনগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির — উত্তর ২৪ পরগনা
প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের আবহ। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন মহল। সংসদের তরফে জানানো হয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।
উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল বাংলার মেধাবীরা, প্রথম আদৃত পাল
Published on: May 14, 2026
---Advertisement---





