আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ডবল ইঞ্জিন সরকারের আসল স্বাদ পাচ্ছে বাংলা’,বাজেটের আগে বড় বার্তা শুভেন্দুর

Published on: June 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ জুনঃ রাজ্যে বিজেপি সরকারের এক মাস পূর্তির মধ্যেই উন্নয়নের গতি নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকায় পশ্চিমবঙ্গের উন্নয়ন এখন নতুন গতি পেয়েছে। পাশাপাশি আগামী ২২ জুন বিধানসভায় পেশ হতে চলা রাজ্য বাজেট নিয়ে একাধিক চমকের ইঙ্গিতও দেন তিনি।

কেন্দ্রে বিজেপি সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে আমাদের সরকারের মাত্র এক মাস হয়েছে। এর মধ্যেই সাধারণ মানুষ ডবল ইঞ্জিন সরকারের প্রকৃত সুবিধা অনুভব করতে শুরু করেছেন। আগামী অর্থবর্ষের শেষে রাজ্যের অধিকাংশ মানুষই এই সরকারের কাজের প্রচারক হয়ে উঠবেন।”

সরকারের প্রথম মাসের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এক কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, “আগের সরকার রাজনৈতিক কারণে যে সব প্রকল্প ও প্রশাসনিক প্রক্রিয়া থামিয়ে রেখেছিল, আমরা সেগুলি পুনরায় চালু করেছি।”

এরপরই তিনি আসন্ন বাজেটের প্রসঙ্গ তুলে বলেন, “২২ জুনের বাজেটেই স্পষ্ট হবে কীভাবে এই সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রেখে পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন পথে এগিয়ে নিয়ে যেতে চায়।” যদিও বাজেটে কী কী ঘোষণা থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি, তবে সাধারণ মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন তৃণমূল সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল। সরকার পরিবর্তনের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নতুন প্রশাসন। ফলে আগামী ২২ জুনের বাজেট ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment