আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘না ঘরকা, না ঘাটকা’, দলবদলু সাংসদদের নিশানা সেলিমের, ওয়ার্ড পুনর্বিন্যাসে বিজেপিকে আক্রমণ

Published on: September 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বর: দলবদলু সাংসদদের নিয়ে ‘ধোবি কা কুত্তা’ কটাক্ষ। পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ। দুর্গাপুজোর স্টল ঘিরে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবও দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার শিলিগুড়িতে একাধিক ইস্যুতে তৃণমূল, বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি।

তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়া সাংসদদের প্রসঙ্গে সেলিমের অভিযোগ, তৃণমূলে থাকাকালীন যাঁদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল, তাঁরাই এখন রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে দল বদল করছেন। এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করেন তিনি। সেলিমের দাবি, বিজেপি এ ধরনের দলবদলের রাজনীতি করে থাকে।

তাঁর কটাক্ষ, “এরা হলো ধোবি কা কুত্তা। না ঘরকা না ঘাটকা।” দলবদল করা সাংসদদের ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিজেপির বিরুদ্ধে কালো টাকা ব্যবহার করে সাংসদ-বিধায়ক কেনা, মদ, সংবাদমাধ্যম এবং ভোটে অর্থ ব্যবহারের অভিযোগও তোলেন সেলিম। তাঁর এই অভিযোগের বিষয়ে এ দিন বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।

শিলিগুড়ি পুরনিগমের আসন্ন নির্বাচন নিয়েও সরব হন সিপিআইএমের রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, রাজনৈতিক সুবিধা মাথায় রেখে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। বিজেপির তুলনায় যে এলাকাগুলিতে তাদের ভোট বেশি, সেগুলিই ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে দলীয় ভাবে আপত্তি জানানো হয়েছে বলেও জানান সেলিম।

তবে পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। তাঁর কথায়, “পুর নির্বাচনে আমরা কংগ্রেসের সঙ্গে জোট করব কি না, তা এখনও ঠিক হয়নি। আগে যেভাবে ওয়ার্ড ভাঙা হয়েছে, তার বিরুদ্ধে আমরা।”

দুর্গাপুজোর সময় বামেদের স্টল নিয়েও মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন সেলিম। তাঁর বক্তব্য, উৎসবের সময় বামেদের স্টলে কী লেখা হবে বা কী কর্মসূচি নেওয়া হবে, তা সরকার ঠিক করে দিতে পারে না। আগের সরকারের গ্রন্থাগারে কোন সংবাদপত্র রাখা হবে তা নির্ধারণের প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের বিরুদ্ধেও একই ধরনের নিয়ন্ত্রণের অভিযোগ তোলেন তিনি। সেলিমের দাবি, এ বার বামেদের পুজোর স্টলের সংখ্যা, বিক্রি এবং প্রকাশনা তিনটিই বাড়বে।

অন্য দিকে, রেজিনগরে বাম প্রার্থী ঘোষণার পরেও আরএসপি প্রার্থী দেওয়ার প্রসঙ্গে জোটে ফাটলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সেলিম। তাঁর দাবি, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং “জোটে কোনও ফাটল নেই”। ফলে পুরভোট থেকে উপনির্বাচন একাধিক ইস্যুতে সেলিমের এ দিনের বক্তব্যে শাসক ও বিরোধী দুই শিবিরকেই নিশানায় রাখল সিপিআইএম।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment