আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, তফসিলি মহিলাদের ভাতা ১৭০০, সাধারণদের ১৫০০ মহিলা,বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের

Published on: February 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ রাজ্য বাজেট পেশ করল পশ্চিমবঙ্গ সরকার। স্বাভাবিকভাবেই এই বাজেটকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল। বাজেট পেশের পর সেই জল্পনা অনেকটাই সত্যি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৭০০ টাকা করা হচ্ছে। অন্যদিকে সাধারণ বিভাগের মহিলাদের ক্ষেত্রে ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। ফলে প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন লক্ষ লক্ষ উপভোক্তা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প। সেই প্রতিশ্রুতি রক্ষা করে একই বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়। গত পাঁচ বছরে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌঁছেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বাজেটে প্রায় ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ এই প্রকল্পের সুবিধাভোগী। তাই বিধানসভা ভোটের আগে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁদের মতে, মহিলা ভোটব্যাঙ্ককে আরও শক্ত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখেই নির্বাচনী কৌশল সাজাচ্ছে রাজ্য সরকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment