আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাবরি শিলান্যাস ও ব্রিগেডে গীতাপাঠ বাংলার রাজনীতিতে বাড়ছে সাম্প্রদায়িক উত্তাপ

Published on: December 7, 2025
---Advertisement---

কলকাতা, ৭ ডিসেম্বরঃ টানা দু’দিন ধরে দুই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জেরে উত্তাল হয়ে উঠেছে বাংলার রাজনীতি। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মহাসমারোহে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর থেকেই নতুন করে রাজনৈতিক তরঙ্গ তৈরি হয়েছে। তার ঠিক পরদিন রবিবার ভোর থেকে কলকাতার ব্রিগেডের প্রান্তরে শুরু হয়েছে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর বিশাল ধর্মীয় অনুষ্ঠান। ফলে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও কয়েক ডিগ্রি বেড়েছে।

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তিনি নিজেও নতুন রাজনৈতিক দল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন, যা ভোটের আগে আরও জল্পনা বাড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তাঁর এই পদক্ষেপ সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব ফেলতে পারে।

এদিকে রবিবার সকালে ব্রিগেডে ঢল নামে হাজার হাজার ভক্তের। মঞ্চে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ, সাধ্বী ঋতম্ভরা, ধীরেন্দ্র শাস্ত্রী, বাবা রামদেব সহ একাধিক ধর্মীয় ব্যক্তিত্ব। পাশাপাশি যোগ দেন বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য প্রমুখরা। এর ফলে গীতাপাঠের অনুষ্ঠান ঘিরেও রাজনীতিকরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, “আমরা গতকাল যা দেখেছি, তাতে স্পষ্ট হিন্দু ভোট ভাগ করা এবং মুসলিম ভোট এক করার চক্রান্ত চলছে। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার সাম্প্রদায়িক শক্তিকে তোল্লা দিয়েছেন।” তাঁর দাবি, “একুশের ভোটে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেনি, সামনে সেই চিত্র আরও পরিষ্কার হবে।”

তবে গীতাপাঠের রাজনৈতিক রং নিয়ে প্রশ্ন তুলতেই সুকান্ত মজুমদার তা অস্বীকার করেন। তাঁর কথায়, “গীতাপাঠের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এটি হিন্দুদের আধ্যাত্মিক অনুষ্ঠান। রাজনীতি রাজনীতির মতো চলবে, আর গীতা তো শাশ্বত।”

দু’দিনের দুটি ধর্মীয় কর্মসূচি রাজনীতির নতুন সমীকরণ তৈরি করেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সংখ্যালঘু–হিন্দু ভোটের প্রশ্নে তৃণমূল ও বিজেপির তীব্র বাকযুদ্ধের মাঝেই আসন্ন নির্বাচনের লড়াই আরও বেশি উত্তেজক হয়ে উঠছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment