মাথাভাঙা, ১৯ ডিসেম্বরঃ এবার অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির ডাক দিলেন আশা কর্মীরা।সেই উপলক্ষে মাথাভাঙ্গাতে আশা কর্মীরা করলেন এক বৈঠকের পাশাপাশি মিছিলও।এদিন প্রথমেই আশা কর্মীরা মাথাভাঙ্গার বি,টিম মাঠে জমায়েত হয়ে সেখানে একটি বৈঠক করেন এবং তারপর সেখান থেকে একটি মিছিল শহর পরিক্রমা করেন।
মূলত, ৮ দফা দাবির ভিত্তিতে আশা কর্মীদের এই কর্ম বিরতির ডাক বলে জানা গিয়েছে।সংগঠন সূত্রে খবর আশা কর্মীদের ন্যূনতম ১৫০০০ টাকা মাসিক বেতন, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান করতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ ৮ দফা দাবি রয়েছে।
আর সেই দাবিতে চলতি মাসের আগামী ২৩ তারিখ থেকে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলেও খবর। সংগঠনের পক্ষ থেকে অঞ্জনা মোদক জানান আমাদের আন্দোলনের ফলে কিছু দাবি আদায় হয়েছে এবং বেশিরভাগই বাকি রয়েছে।
আমাদের পুতুলের মতো নাচাচ্ছে,আর আমরা নেচে যাচ্ছি। আমরা আর নাচতেও চাই না কাজও করতে চাই না।তাই ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কর্মবিরতি চলবে যতদিন না পর্যন্ত দাবি আদায় হচ্ছে।





