খবরিয়া ২৪ ডেস্ক, ২ জানুয়ারিঃ ২০২৬ সালে অর্থ গত দুই বছরের তুলনায় অনেক আলাদাভাবে কাজ করবে। বছরের বেশিরভাগ সময় বৃহস্পতি মিথুন রাশির মধ্য দিয়ে গমন করে এবং শনি মীন রাশিতে স্থির থাকে, তাই আর্থিক সাফল্য নির্ভর করবে দক্ষতা, যোগাযোগ এবং সম্পর্কভিত্তিক বৃদ্ধির উপর।
তুলা রাশিঃ পরীক্ষার্থীরা সুখবর পেতে পারেন। নতুন কোনও বিনিয়োগ শুরু করার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি খুব ভাল।খুব বেশি চাপ নেওয়া ভাল হবে না। তেলমশলা দেওয়া খাবারের জন্য হজমের সমস্যা ঘটতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। স্ত্রীরোগের কারণে মহিলাদের কষ্ট বাড়তে পারে।
সম্পদঃ অর্থ নিয়ে অশান্তি বাধতে পারে। পরিবারঃ পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না।সম্পর্কঃ পরিবারের বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার।পেশাঃ জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন। শুভ সংখ্যাঃ ৬২। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।
সিংহ রাশিঃ কোনও নতুন চুক্তি গ্রহণ করবার আগে খুব ভাল করে বিচার-বিবেচনা করবেন না হলে আগামী দিনে বিপদে পড়তে পারেন। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে।পুরনো অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবেন।উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক হওয়া দরকার।শিশুর পেটের সমস্যার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হবে। ছোটখাটো আঘাত লাগতে পারে।
সম্পদঃ আর্থিক বিষয়ে অপর কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারে।পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে।সম্পর্কঃ বাইরের কোনও সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে খুব ভাল সুযোগ আসতে পারে। শুভ সংখ্যাঃ ৪৯। শুভ দিকঃপূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
বৃষ রাশিঃ প্রেমিককে কোনও উপহার দিতে পারেন। স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরকে সমর্থন করা দরকার।পরিবারের বাইরে কিছু সম্পর্ক ক্ষতিকর বলে মনে হতে পারে। ব্যবসায় ছোটখাটো সমস্যা আসবে। কাজের চাপ বাড়তে পারে। উচপদস্থ ব্যক্তির পরামর্শ নিলে ব্যবসার স্থানে খুব ভাল ফল মেলার সম্ভাবনা। লাভের মুখ দেখতে পাবেন। সন্তানের উন্নতির জন্য খুব আনন্দ হবে।সম্পদঃ আর্থিক ক্ষতির যোগ।পরিবারঃপরিবারে সকলে মিলে দিনটি আনন্দে কাটাতে পারবেন।সম্পর্কঃবন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।পেশাঃপেশাগত ক্ষেত্রে কোনও ভুল থেকে ক্ষতি হতে পারে।শুভ সংখ্যাঃ ৩২। শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃসাদা প্রবাল।শুভ রঙঃ সাদা।
মিথুন রাশিঃ সকালে তৃতীয় ব্যক্তির জন্য বৈবাহিকজীবনে সমস্যা আসতে পারে। সর্বদা ধৈর্য সহকারে সকল কাজ করুন।প্রেমের সঙ্গীকে অপরিসীম ভালবাসুন।অর্থ বিনিয়োগ করার সঠিক সময়। সরকারি কর্মচারীরা ভাল কিছু আশা করতে পারেন। অফিসের বাজে কথা থেকে দূরে থাকুন। খারাপ লোকদের কখনওই চারপাশে স্থান দেবেন না।
সম্পদঃ অর্থসাহায্যের জন্য কোনও আত্মীয়ের কাছে যেতে হতে পারে।পরিবারঃপরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন।সম্পর্কঃ প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন।শুভ সংখ্যাঃ ৫৪।শুভ দিকঃপশ্চিম।শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।
বৃশ্চিক রাশিঃ সকালের শুরুতে সংসারে ছোটখাটো সমস্যা আসার আশঙ্কা। প্রেমিকা আপনার কথায় খুশি না-ও হতে পারেন।আজ যে কোনও কাজ খুব ভাল ভাবে পরিচালনা করতে হবে। কর্মক্ষেত্রে বুদ্ধির পরিচয় দেওয়ার দিন। অফিসে আপনাকে নিয়ে আলোচনা কাজের সময় নষ্ট করতে পারে। কোনও ভাল কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বাবার ব্যাপারে কোনও চিন্তা ও খরচ হতে পারে।
সম্পদঃ আর্থিক ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন।পরিবারঃপারিবারিক ক্ষেত্র খুব ভাল বলেই মনে হয়।সম্পর্কঃবাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে।পেশাঃপেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে।শুভ সংখ্যাঃ৭৬।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ কালচে লাল।
কুম্ভ রাশিঃ প্রেমের সম্পর্কে অশান্তির মুখোমুখি হতে হবে। কোনও বন্ধু প্রেমের বিষয়ে সমস্যা তৈরি করবে।ছোটখাটো পেশাগত ভুল থাকবে। সেটি সমাধানের জন্য কোনও বুদ্ধিমান লোকের পরামর্শ গ্রহণ করুন, আগামী দিনে এই সমস্যা বড় হতে পারে। বাড়িতে কিছু কাজের জন্য আপনাকে অতিরিক্ত খরচ করতে হতে পারে। আইনি কোনও কাজ থাকলে সমাধানের সম্ভাবনা।
সম্পদঃ আর্থিক চাপ বহন করতে হতে পারে।পরিবারঃ পরিবারে বিবাদ বাধতে পারে। সম্পর্কঃ সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পেশাঃ জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না। শুভ সংখ্যাঃ ৬৮।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
কর্কট রাশিঃ ব্যবসায়ীদের ব্যবসা বাড়াবার জন্য দিনটি উপযুক্ত। বিনিয়োগের পরিকল্পনাও বন্ধ রাখুন।অতিরিক্ত ব্যয় করার জন্য সঞ্চয় কম হবে। বিকল্প আয়ের পথগুলি বিবেচনা করুন।ধর্মসভায় অর্থ দান করে আনন্দ পাবেন। কোনও মহিলার সঙ্গে বিবাদ বাড়তে পারে।কোনও বন্ধুর সঙ্গে ব্যবসার সমস্যার নিষ্পত্তি হতে পারে।
সম্পদঃ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে।পরিবারঃ পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন। সম্পর্কঃ সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন।পেশাঃ জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। শুভ সংখ্যঃ ৭৭।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃপীত মুক্তা।শুভ রঙঃ সাদা।
কন্যা রাশিঃ সকালে হজমের সমস্যা ঘটতে পারে। যাঁদের খুব জরুরি কাজ রয়েছে, তাঁদের জন্য দিনের শেষের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা যাবে, সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। বাড়ির কোনও বিশেষ কাজ থাকলে মনোনিবেশ করুন।প্রেমের ব্যাপারে অহংকারকে সামনে আসতে দেবেন না। যাঁরা অংশীদারি ব্যবসা করেন, তাঁদের অংশীদার সম্পর্কে সতর্ক থাকতে হবে।
সম্পদঃ আর্থিক বিষয়ে অপর কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারে।পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে।সম্পর্কঃ পরিবারের বাইরের কোনও সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে।শুভ সংখ্যাঃ ২৮।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।
মেষ রাশিঃ খেলার সঙ্গী উংসাহ নষ্ট করতে পারে।প্রেমের ব্যাপারে বুঝে সিদ্ধান্ত নিন।অফিসে সুনাম যথেষ্ট হবে। ব্যবসায় আর্থিক বিনিয়োগ বুঝে করুন। স্বাস্থ্য ভাল থাকবে। দাম্পত্য সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে ছোট সমস্যাগুলির সমাধান করুন। ব্যবসায় নতুন দায়িত্ব আপনাকে কষ্ট দিতে পারে, দুপুরের পরে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে।
সম্পদঃ অর্থভাগ্য উত্তম প্রকার, সুযোগ কাজে লাগান।পরিবারঃ পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে একটু চাপ সারা দিন থাকতে পারে। পেশাঃ জীবিকার ব্যাপারে আনন্দের দিন।শুভ সংখ্যাঃ ৬৬। শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃলাল প্রবাল।শুভ রঙঃ লাল।
মীন রাশিঃ ব্যবসায় সর্বদা ধৈর্য বজায় রাখুন। কর্মস্থানে কোনও আলোচনা থেকে দূরে থাকুন, নাহলে বিপদ বাড়তে পারে।চাকরিতে বদলি হতে পারে। কেউ ভাল চাকরির সুযোগ দিতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে, কারণ সামনের সময় খুব ভাল হবে না। দিনের শেষে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ দেখতে পাবেন।সন্তানকে একটু চোখে চোখে রাখুন।
সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল, ধার শোধ করার দিন।পরিবারঃ প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। সম্পর্কঃ বাইরের সম্পর্ক নিয়ে একটু সমস্যা হতে পারে। পেশাঃ সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে।শুভ সংখ্যাঃ৫৭।শুভ দিকঃউত্তর-পশ্চিম।শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।
ধনু রাশিঃ জমি সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কিছু আলোচনা হতে পারে। পরিবহণ ব্যবসায়ীরা ভাল লাভ দেখতে পাবেন।ব্যবসায় নতুন দায়িত্বগুলি সুনাম বাড়াতে সাহায্য করবে। বাজে খরচ করবেন না। সঞ্চয়ের জন্য দিনটি খুব ভাল। প্রেমের সম্পর্কে একাধিক সমস্যা আসতে পারে, বুদ্ধির সঙ্গে সমাধান করুন। কর্মক্ষেত্রে সম্মান পাবেন।
সম্পদঃ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত, অর্থভাগ্য খুব ভাল থাকবে।পরিবারঃ নতুন কারও জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ সাবধানে থাকুন, কোনও খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। পেশাঃ জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে।শুভ সংখ্যাঃ ৫১।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
মকর রাশিঃ সম্পদ কেনাবেচার জন্য খুব ভাল দিন বলে মনে করা হচ্ছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে।সঠিক ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন। প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে।দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বিশৃঙ্খলার কারণ হতে পারে। দুপুরের পরে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখা দরকার। অবিবাহিতেরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। প্রেমিকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।
সম্পদঃ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন। পরিবারঃ ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাধতে পারে।সম্পর্কঃ সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে। শুভ সংখ্যাঃ ৬২।শুভ দিকঃঅগ্নিকোণ।শুভ রত্নঃনীলা।শুভ রঙঃনীল।





