আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজসাক্ষী হওয়ার আবেদন, তার মধ্যেই ফের প্রতারণার মামলায় জয় কামদার

Published on: August 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ আগস্টঃ জমি দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জয় কামদার। তার মধ্যেই ফের আইনি জটে জড়ালেন অভিযুক্ত ব্যবসায়ী। এ বার ব্যবসায় শেয়ার দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল জয় এবং তাঁর ভাই তুষার কামদারের বিরুদ্ধে। দু’জন এবং তাঁদের সংস্থার বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অশ্বিনী দত্ত রোডের বাসিন্দা জয় ও তুষারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, ব্যবসায় তাঁকে অংশীদার বা শেয়ারহোল্ডার করা হবে এবং লাভের ২৫ শতাংশ দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্তেরা।

সেই প্রলোভনে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে একটি মূল্যবান সম্পত্তিতে আবাসন প্রকল্পের বন্দোবস্ত করে দেন অভিযোগকারী। পরে লিখিত চুক্তিও হয়। ওই জমিতে নির্মাণকাজ শুরু হয়ে শেষও হয়। কিন্তু অভিযোগ, কাজ শেষ হওয়ার পর চুক্তি অনুযায়ী লাভের অংশ না দিয়ে নামমাত্র টাকা দিয়ে তাঁকে বিদায় করার চেষ্টা করা হয়। এমনকি চুক্তির শর্তও অস্বীকার করেন জয়-তুষার, দাবি অভিযোগকারীর।

তাঁর অভিযোগ, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি ও প্রকল্পের সুবিধা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জয় কামদারের নাম এর আগে পুলিশকর্তা শান্তনু সিনহার ঘনিষ্ঠ হিসেবে উঠে এসেছিল। জমি দুর্নীতি মামলাতেও তিনি অভিযুক্ত। সম্প্রতি সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন জয়। ইডির আদালতে শুনানির সময়ও নিজের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। তবে তাঁর আবেদন গ্রহণ করা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

রাজসাক্ষী হওয়ার আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলার মধ্যেই নতুন প্রতারণার অভিযোগ সামনে আসায় জয় কামদারের উপর চাপ আরও বাড়ল। এ বার নতুন মামলায় তদন্ত কোন দিকে গড়ায়, নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment