আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার সদর মহকুমার স্তরের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি স্কুল পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জমজমাট

Published on: December 30, 2025
---Advertisement---

কোচবিহার, ২৯ ডিসেম্বর : প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি স্কুল পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে।গ্রাম পঞ্চায়েত ও পুরসভার স্তরের পর আজ অনুষ্ঠিত হলো কোচবিহার সদর মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শহর লাগোয়া বাবুরহাট এলাকায় ওই প্রতিযোগিতার আয়োজন হয়।

উদ্বোধন করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা সহ বিশিষ্ট জনেরা।জানা গেছে মহকুমাস্তরের পরবর্তী ধাপ জেলা স্তরের প্রতিযোগিতা। জেলাস্তরে সফলরা অংশ নেবে রাজ্যে প্রতিযোগিতায়। এদিন বাবুরহাটে আয়োজিত প্রতিযোগিতায় ছিল ব্যাপক উৎসাহ, উন্মাদনা।

বিভিন্ন ইভেন্টে পরস্পরের সঙ্গে জোর টক্কর দেয় প্রতিযোগিরা। জমে ওঠে শিরোপা জয়ের লড়াই। খুদেদের উৎসাহিত করেন মাঠে উপস্থিত দর্শকরা। আজকের শিশুই আগামী দিনের কান্ডারী, একদিন এই শিশুদের মধ্যে থেকেই উঠে আসবে রাজ্য জাতীয় আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা ক্রীড়াবিদরা, প্রত্যাশা ও স্বপ্ন এটাই।সেই স্বপ্নের পথেই যেন একটা ধাপ আজকের এই প্রতিযোগিতা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment