আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিউটাউন গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা চর্চায় উৎসহিত করলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি

Published on: January 22, 2026
---Advertisement---

কোচবিহার, ২২ জানুয়ারি : শীতের মরসুম মানেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। স্কুলে স্কুলে আয়োজিত হয় নানা ইভেন্ট। দৌড় থেকে হাই জাম্প,লং জাম্প আরও কত কি। ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভার প্রমাণ রাখেন সেই সবইভেন্টে।আগামী দিনে তাদের মধ্য থেকেই উঠে আসবে তারকা ক্রীড়াবিদ।যার প্রস্তুতি চলে বছর ভর।তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চাও জরুরি।

বিশেষ করে মোবাইল আসক্তি যখন মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে তখন ছাত্র-ছাত্রীদের মাঠমুখী হওয়া দরকার আরও বেশি করে।শরীরচর্চা খেলাধুলা মানসিক বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ, এমনটাই বলে থাকেন চিকিৎসক বিশেষজ্ঞরা অনেকে। কোচবিহার নিউটন গার্লস হাইস্কুলে আজ অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধন করলেন ওই স্কুল পরিচালন সমিতির সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনিও ছাত্রীদের খেলাধুলা চর্চায় উৎসাহিত করলেন।

এদিন সকালে ওই প্রতিযোগিতার উদ্বোধন হয়।মার্চ পাস্ট, ড্রিল ছিল নজর কেড়েছে অনেকেরই।প্রতিযোগিতা ধীরে ছিল এক উৎসবের আবহাওয়া। বর্তমান ছাত্রী ও তাদের অভিভাবকদের পাশাপাশি প্রাক্তনীরাও অনেকেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার টানে উপস্থিত হন। সময় বয়ে যায়।

খেলাধুলা চর্চার অভ্যাস একবার করে উঠলে তা জীবন ভর হয়ে যায়, এমনটাই মনে করেন অনেকে। তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে অংশ না শুধু নয় সারা বছর ধরে চলুক অনুশীলন, চর্চা। কে বলতে পারে আজকের এই ছাত্রীদের মধ্যে থেকেই আগামী দিনের কোন তারকা ক্রীড়াবিদ উঠে আসবে না।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment