আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা,মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ, বাজেটে বড় ঘোষণা

Published on: June 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে বিপুল কর্মসংস্থানের বার্তা দিল বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সোমবার বঙ্গ বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও বাজেটে জানানো হয়েছে। পাশাপাশি পুলিশে ২০ হাজার এবং শিক্ষক-শিক্ষাকর্মী পদে ৫০ হাজার নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কর্মসংস্থানের প্রশ্নে এটাই সবচেয়ে বড় পদক্ষেপগুলির একটি।

বেকারত্বকে রাজ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে বিজেপি সরকার বাজেটে নিয়োগের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। অর্থমন্ত্রীর বক্তব্য, যেখানে প্রয়োজন, সেখানে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হবে। পাশাপাশি রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়ের কথাও পুনরায় ঘোষণা করা হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশী প্রার্থীরা সুযোগ পান।

শুধু নতুন নিয়োগই নয়, এ দিনের বাজেটে একাধিক ক্ষেত্রের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণিমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বাড়ানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আশাকর্মীদের কাজের স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাড়তি অর্থ আগামী অগস্ট মাস থেকেই কার্যকর হবে বলেও বাজেটে জানানো হয়েছে।

বাজেটের এই ঘোষণাকে বিজেপি সরকার কর্মসংস্থান ও প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। একদিকে এক লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি, অন্যদিকে বিভিন্ন স্তরের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি—এই দুই ঘোষণাই রাজ্যের চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিম্নস্তরের পরিষেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যেও স্বস্তি ও আশার বার্তা দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment