আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগের ঘোষণা, শ্রাবণী মেলায় বিশেষ প্রস্তুতির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published on: June 3, 2026
---Advertisement---

তারকেশ্বর, ৩ জুন: তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তারকেশ্বর সফরে এসে মন্দিরে পুজো দেওয়ার পর প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে এবং উন্নয়নমূলক কাজের স্বার্থে নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি জানান, হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) অনুজ প্রতাপ সিং-কে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি আসন্ন শ্রাবণী মেলাকে সামনে রেখে তারকেশ্বরে আগত লক্ষাধিক পুণ্যার্থীর জন্য বিশেষ পরিকাঠামো ও পরিষেবার ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাবা তারকনাথের পবিত্র ভূমিকে কেন্দ্র করে আমরা বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই। পুণ্যার্থীদের সুবিধা এবং ধর্মীয় পরিবেশ রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

এদিন তারকেশ্বর মন্দির চত্বরে থাকা বিভিন্ন স্থাপনার রঙ নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মন্দির সংলগ্ন এলাকায় বর্তমান রঙের পরিবর্তে আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙ ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে দুধপুকুর এলাকার সৌন্দর্যায়ন নতুনভাবে করার কথাও তিনি উল্লেখ করেন।

প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও সুমনা সরকার, হুগলির একাধিক বিধায়ক, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ২০ জুনকে ঘিরে তারকেশ্বরে বিশেষ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দিনটি বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। ফলে তারকেশ্বরকে কেন্দ্র করে আগামী দিনে আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment