আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আজ থেকেই শুরু ‘অন্নপূর্ণা যোজনা’, মাসে ৩ হাজার টাকার জন্য আবেদন নিতে শুরু নবান্ন

Published on: May 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ মেঃ রাজ্যে নতুন বিজেপি সরকারের উদ্যোগে বুধবার থেকেই শুরু হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ। এদিন বিকেল থেকে নবান্নের তরফে প্রকল্পের আবেদনপত্র বিলি ও ফর্ম ফিলআপ প্রক্রিয়া শুরু হবে। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই মহিলারা আবেদন করতে পারবেন। যোগ্য আবেদনকারীদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট দপ্তর তথ্য যাচাই করে দেখবে কারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। এই যাচাই প্রক্রিয়াতেই বড় ভূমিকা নিচ্ছে এসআইআরে বাদ পড়া নামের তালিকা। সূত্রের দাবি, আপাতত প্রায় ৫ লক্ষ ৫০ হাজার ৫২৮ জন মহিলাকে প্রাথমিকভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে এই সংখ্যা বেশি।

জানা গিয়েছে, এসআইআরে বাদ পড়া মোট ৫৮ লক্ষ নামের মধ্যে প্রায় ২৯ লক্ষ মহিলা রয়েছেন। তাঁদের তথ্য খতিয়ে দেখেই এই বাছাই চলছে। পাশাপাশি জেলার ট্রাইব্যুনালে যাঁদের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তাঁদের ক্ষেত্রেও আলাদা নজর রাখা হচ্ছে।

সরকারি আধিকারিকদের মতে, নাম, আধার নম্বর, ভোটার কার্ড এবং জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য মিলিয়ে যাচাইয়ের কাজ চলছে। মৃত উপভোক্তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এদিকে সরকার স্পষ্ট জানিয়েছে, যতদিন না নতুন প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে, ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধাভোগীরা আগের মতো টাকা পেতে থাকবেন। পরে যাচাই প্রক্রিয়া শেষ হলে যোগ্য মহিলাদের ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় আনা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment